Dhaka ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা ইউরোপকে কড়া বার্তা রেজারির: ‘যুদ্ধাপরাধের চড়া মূল্য আপনাদেরই চুকাতে হবে’ মাধবপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত সৌদির অগ্নিকাণ্ডে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ দেশে বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাল: ক্ষোভ, সংকট ও নতুন আলোচনার জন্ম বাড়ি ও ফ্ল্যাটের সম্পদের অভিযোগ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রারের বিদায়বেলায় শীর্ষ সন্ত্রাসীর ৬৫ দলিল রেজিস্ট্রি! বিআইডব্লিউটিএতে টেন্ডার বাণিজ্যের অভিযোগ: সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও ৮ ই-জিপি বাতিল, পরিচালক আরিফের বিরুদ্ধে ঘুষ দাবির গুঞ্জন রাজউকের চোখ ফাঁকি দিয়ে গেন্ডারিয়ায় ১৪-১৬ তলার অবৈধ ভবন: দুই দফায় জরিমানা ও অভিযান সত্ত্বেও থামছে না কাজ!

মাদ্রাসাকে সাহাবিদের শিক্ষার আদর্শে গড়তে হবে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই কাম্য নয়’: ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:১১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৮ বার

মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আদর্শিক জায়গায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে কাঠগড়ায় তোলা হয়। সাদা কাপড়ে দাগ লাগলে তা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে, তাই মাদ্রাসা এবং আলেমদের সব সময় বেশি সতর্ক থাকতে হবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, কওমি বা আলিয়া— কোনো মাদ্রাসায় ত্রুটি দেখা দিলে অন্য সাধারণ স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ভুলের সাথে তুলনা করে তা ঢাকার সুযোগ নেই। তিনি বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো নির্দিষ্ট কোনো ধর্মীয় আদর্শকে কেন্দ্র করে গঠিত হয় না। কিন্তু মাদ্রাসার মূলভিত্তিই হলো ইসলাম। তাই মাদ্রাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মশুদ্ধি এবং স্বচ্ছতায় আদর্শ স্থাপন করতে হবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান মাদ্রাসাগুলোর মূল আদর্শ ও মানদণ্ড হওয়া উচিত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুফফা ও মসজিদ ভিত্তিক শিক্ষা, যেখানে শিক্ষকের আসনে ছিলেন বিশ্বনবী নিজে এবং ছাত্র ছিলেন শ্রেষ্ঠ সাহাবিগণ।

সম্মেলনে তিনি সকল আলেমদের নিজেদের দায়িত্বশীল ভূমিকার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা