Dhaka ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জলঢাকার সাবেক মেয়র নোভা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নতুন এসপির টঙ্গীবাড়ীতে স্কুল-কলেজের মাঠে অবৈধ মেলা: সংবাদ প্রকাশের পর গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী স্টল শিক্ষা খাতের উন্নয়নে কানাডার সহযোগিতা আরও সুদৃঢ় করার আগ্রহ—শিক্ষামন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ কুমেক হাসপাতালে জিম্মি রোগী ও স্বজনরা: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, অসহায় প্রশাসন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন : আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনেও আগে সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে চালকের আসনে বাংলাদেশ ভবিষ্যতের অনিশ্চয়তা আর জীবনযাত্রার চাপে উত্তাল ইউরোপ: রাজপথে নামছে তরুণ প্রজন্ম টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ মধুপুরে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর আয়োজনে নির্মাণ নায়কদের মিলনমেলা অনুষ্ঠিত

দীর্ঘ সাড়ে তিন বছর পর টেস্টে ফেরার প্রস্তুতি নরিকিয়ার, নজর অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সিরিজে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৩ বার

প্রায় সাড়ে তিন বছরের বিরতি কাটিয়ে আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার গতিদানব আনরিখ নরিকিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে মাঠে নামবেন এই ডানহাতি পেসার। অজিদের মুখোমুখি হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলার কথা রয়েছে।

২০২৩ সালের মার্চের পর আর দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেননি নরিকিয়া। তবে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও এই ফরম্যাটে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করে চলেছিলেন তিনি। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রোট্রিয়াদের ১৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন ১৯ টেস্টে ৭০ উইকেটের মালিক এই তারকা।

নিজের পুনর্বাসন ও বোলিং প্রস্তুতি নিয়ে নরিকিয়া জানান, তার মূল নজর ছিল ওয়ার্কলোড বা কাজের চাপ সামলে লাল বলের ক্রিকেটের উপযোগী হয়ে ওঠা। বোলিং দক্ষতা বাড়ানো ও টানা এক জায়গায় বল করার সক্ষমতা অর্জনে তিনি বিশেষ প্রাধান্য দিয়েছেন। এছাড়া জাতীয় দলের বোলিং কোচ পিট বোথার সঙ্গে রানআপ ও অ্যাকশনের প্রযুক্তিগত পরিবর্তন এনে বোলিংকে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদি করার কাজ চালিয়েছেন।

সীমিত ওভারের ক্রিকেটে নরিকিয়া দীর্ঘদিন ধরেই প্রোটিয়াদের বোলিং আক্রমণের অন্যতম বড় অস্ত্র। ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৬টি উইকেটের পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। তবুও টেস্ট ফরম্যাটের প্রতি নিজের আবেগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শৈশব থেকেই ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটই ছিল তার মূল স্বপ্ন।

২০২২-২৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরটি নরিকিয়ার জন্য স্মরণীয় হলেও দলের জন্য ছিল হতাশার। তিন টেস্টে ৭ উইকেট নিলেও সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ঘরের মাঠে অজিদের বিপক্ষে সেই পুরোনো হিসাব চুকিয়ে নিতে মুখিয়ে আছেন তিনি।

আগামী ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ১৫ নভেম্বর জোহানেসবার্গে বাংলাদেশের মুখোমুখি হবে প্রোটিয়ারা। দুটি সিরিজেই নিজের সেরাটা দিয়ে সাদা পোশাকে স্মরণীয় প্রত্যাবর্তন চান নরিকিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জলঢাকার সাবেক মেয়র নোভা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার