Dhaka ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ যে ৫ বলিউড জুটির সাজসজ্জা ও উদ্‌যাপনের দিকে তাকিয়ে ভক্তরা আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী এলপিজি বাজারে অস্থিরতা: কমিশন বাড়ানোর দাবিতে বিইআরসির গণশুনানি অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি ও সচেতনতাই সাফল্যের চাবিকাঠি: পলিসি ডায়ালগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন (৫০) নামের এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

​রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন হুজুর ওই গ্রামের মরহুম সিরাজ মোল্যার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙা মাজড়া গ্রামের বাগান সিকদারের ছেলে বাশার সিকদারের সাথে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে আজ ভোরে বাশার সিকদার ধারালো অস্ত্র দিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন ঘটনাটি আমি সাংবাদিকের মাধ্যমে জানতে পারি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত