
রাষ্ট্রায়ত্ত তিন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যাংক—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-দের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৯ অক্টোবর) এসংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. শওকত আলী খান (সোনালী ব্যাংক)
মো. মজিবর রহমান (জনতা ব্যাংক)
কাজী মো. ওয়াহিদুল ইসলাম (রূপালী ব্যাংক)
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে ১৯ অক্টোবর পৃথক চিঠির মাধ্যমে সরকারের এই সম্মতির কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে।
পটভূমি:
এর আগে গত ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের চুক্তিতে সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন মো. শওকত আলী খান। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকে এবং মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে তিন বছরের মেয়াদে নিয়োগ পেয়েছিলেন।
নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর এখন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
অনলাইন ডেস্ক 

























