Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী রাণীনগরে ৮০ জন গ্রাম পুলিদের মাঝে বাইসাইকেল বিতরণ সারাদেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত্যু ৭, নতুন আক্রান্ত ১৩১৫ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা, কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে ২৭৬ কোটি টাকার ট্রাস্ট দুর্নীতি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু

দেশের সব কমিউনিটি ক্লিনিক হবে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ধরনের সংস্কার ও নজরদারির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ করা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসন, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে। এছাড়া জনবল সংকটে বন্ধ থাকা শিশুদের আইসিইউ সেবা এক সপ্তাহের মধ্যেই চালু করা হবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।

হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া নির্ধারিত সময়ে চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের কর্মস্থলে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করে তিনি সতর্ক করেন যে, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের একপর্যায়ে পরিচালকের কক্ষে চিকিৎসকদের হাজিরা রেজিস্টার যাচাই করে অনেককে অনুপস্থিত দেখতে পান এবং রেজিস্টারটি সঙ্গে নিয়ে যান। গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হওয়ায় কারণ জানতে চান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই রোগীকে নিজের পক্ষ থেকে এক হাজার টাকা সহায়তা দেন। এছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পরও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।

স্বাস্থ্য খাতের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী আরও জানান, ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা চালু এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ করা হবে।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী