
পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটে বল হাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানি বোলারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের রেকর্ড এখন এই বাঁহাতি পেসারের দখলে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই কীর্তি গড়েন তিনি। ঘরের মাঠে নিজের প্রিয় ভেন্যু গাদ্দাফিতে ৬ ম্যাচেই তার শিকার হলো ১৬ উইকেট। এছাড়া শাহীনের নেতৃত্বাধীন পাকিস্তান দল এখন পর্যন্ত ১৩ ওয়ানডে ম্যাচের ৯টিতেই জয় তুলে নিয়েছে।
রেকর্ডের পাতা যা বলে
এর আগে পাকিস্তানের পেসারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড যৌথভাবে ছিল ওয়াকার ইউনিস ও শোয়েব আখতারের। এই মাইলফলক ছুঁতে তাদের দুজনেই খেলেছিলেন ৯১টি করে ম্যাচ। তবে পেসারদের ছাড়িয়ে সার্বিকভাবে সবার ওপরে রয়েছেন স্পিনার সাকলাইন মুশতাক, যিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন মাত্র ৭৮ ম্যাচে। পেসারদের তালিকায় এতদিনকার সেই রাজত্ব ভেঙে এবার মুকুট নিজের করে নিলেন শাহীন শাহ আফ্রিদি।
স্পোর্টস ডেস্ক 






















