Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

এবিজি ইউনিভার্সিটি কাপ: আইইউবি ও ইউআইইউর মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার

এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের গ্রুপ ‘এ’-এর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচটিতে শুরু থেকেই টানটান উত্তেজনা ছড়িয়েছিল। দুই দলের ফুটবলারদের আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে দর্শকরা দারুণ রোমাঞ্চ উপভোগ করেন। তবে রক্ষণভাগের দৃঢ় দেয়াল এবং ফরোয়ার্ডদের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।

বিরতির পরও একই ধারায় চলতে থাকে ম্যাচ। গোলের উদ্দেশ্যে একাধিক আক্রমণ শানানো হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি কোনো দলের ফরোয়ার্ডরাই। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো আইইউবি ও ইউআইইউকে।

উল্লেখ্য, দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো