
চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জোড়া খুন ও হত্যা মামলায় মোট সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, দুটি পৃথক মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়:
বাকলিয়া থানা মামলা: ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় অপর শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার প্রাইভেটকার লক্ষ্য করে চলা গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হন। ওই ডাবল মার্ডার মামলায় প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে ইমনকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানা মামলা: একই বছরের ৫ নভেম্বর বায়েজিদের ওয়াজেদিয়ায় বিএনপির নগর আহ্বায়ক ও তৎকালীন সংসদ সদস্য এরশাদ উল
অনলাইন ডেস্ক 























