
হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত বিএনপি এমপি রেজা কিবরিয়াকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব-সম্পর্কিত নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে এ কমিটি অনুমোদিত হয়।
এর মাধ্যমে চলতি সংসদে এ পর্যন্ত মোট ৪৬টি সংসদীয় কমিটি গঠনের কাজ সম্পন্ন হলো। জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটির বিধান রয়েছে—যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি।
একই দিনে অনুমিত হিসাব কমিটি গঠনের পাশাপাশি অর্থ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দুটি বিদ্যমান সংসদীয় কমিটিতেও পুনর্গঠন আনা হয়। এতে কয়েকটি পদে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি এসব নতুন কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।
অনলাইন ডেস্ক 

























