Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দীর্ঘ খরা কাটিয়ে সাদমানের সেঞ্চুরি, টিকতে পারেননি হৃদয়ও ফুটপাত উচ্ছেদের ভিডিও ধারণের সময় এমআরএ সভাপতির মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হেনস্তার অভিযোগে সংগঠনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ চোটের হানায় ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসার লকি ফার্গুসন জাপানের নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯৪০ কোটি টাকার প্রকল্পে ৮২ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ, নতুন প্রকল্পের দায়িত্বেও গোলাম মুক্তাদির বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: গণতন্ত্র রক্ষায় রাজপথে থাকার অঙ্গীকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার

বর্ণাঢ্য আয়োজনে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক বিশাল যুব সমাবেশের আয়োজন করা হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস

সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান

সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজের কল্যাণে রাজপথে সক্রিয় রয়েছে। আগামী দিনেও দেশের যেকোনো সংকটে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দীর্ঘ খরা কাটিয়ে সাদমানের সেঞ্চুরি, টিকতে পারেননি হৃদয়ও