Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মার্কিন চাপে কোণঠাসা ইরান আলোচনায় বসতে উদগ্রীব: দাবি ট্রাম্পের, মধ্যস্থতায় কাতার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫১.১২%, বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা হাকিমি ঝড়ে উড়ে গেল লে আর্ভে: পিএসজির দাপুটে জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২% সাজেকে টানা অবরোধ একদিনের জন্য শিথিল, কঠিন চীবর দান উৎসবের পর ফের চলবে কর্মসূচি সৌদি আকাশসীমায় হুতিদের হামলা প্রতিহত: রিয়াদ-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি: বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার লোপাট, ৩ বিলিয়ন জব্দ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যা মামলা দায়ের, বাবার এজহারে যা আছে ইরানে হামলার পরিণতি নিয়ে তেহরান ও বার্লিনের মধ্যে তীব্র বাকযুদ্ধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২৩ বার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ)। ভোটদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফয়সল আমীন বলেন, “ভোট দিলাম। পরিবেশ নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা সমীচীন না হলেও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

খারাপ আবহাওয়া সত্ত্বেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জনগণের রায়ই চূড়ান্ত। জনগণের মতামতকে সম্মান জানানোর বিকল্প নেই এবং তা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ বা দুঃসাহস আমাদের নেই।”

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি—মোট ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে একযোগে ভোটগ্রহণ চলছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

মির্জা ফয়সল আমীন (বিএনপি – ধানের শীষ)

মো. দেলাওয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা)

মো. আবদুল আলীম নিজামী (বাংলাদেশ খেলাফত আন্দোলন – বটগাছ)

হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা)

হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস – ডাব)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মার্কিন চাপে কোণঠাসা ইরান আলোচনায় বসতে উদগ্রীব: দাবি ট্রাম্পের, মধ্যস্থতায় কাতার