Dhaka ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এলজিইডির ‘রিভার’ প্রকল্প পরিচালক আতিকুলের বিরুদ্ধে দুদক ও সিআইডিতে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলের কানুনগো শ্রীপদ দেবের পদোন্নতি ও কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় নিয়ে বিতর্ক লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ১৫ কোটি টাকা ও ৩৭২ টন চাল-গম নয়ছয়ের অভিযোগে পিআইও প্রত্যাহার, জোড়া তদন্ত শুরু ময়মনসিংহে যুব উন্নয়নের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি: ১৮০ কোটির ব্যয় নিয়ে প্রশ্ন, গায়েব তদন্তের নথি কেনাকাটায় ৭৫ কোটি টাকার অনিয়ম, ব্যক্তিগত হিসাবে উৎসহীন অর্থ, যোগ্যতা নিয়েও প্রশ্ন—বহাল যমুনা ব্যাংকের এমডি দিল্লিতে বিরোধী জোটের ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা, উত্তপ্ত ভারতীয় রাজনীতি ব্রহ্মপুত্রের তীরে চিলমারী নদীবন্দর নির্মাণে অনিয়মের পাহাড়: নকশায় গরমিল ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ ২৪তম বিসিএসের উপসচিব শাব্বির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির পাহাড়! গোপালগঞ্জ পরিচয়ের জোরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার: মাদারীপুরের খাদ্য নিয়ন্ত্রক জিকরুল আলমের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন ইরানে নতুন আগ্রাসন চালালে আর অপেক্ষা নয়, তাৎক্ষণিক ও সীমাহীন জবাবের হুমকি তেহরানের

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫১.১২%, বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৫৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫১.১২ শতাংশ।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল উদ্বোধন করেন। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন (ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন)।

পাসের হার: ছাত্রীদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ এবং ছাত্রদের ৪৭.১৪ শতাংশ। বরাবরের মতো এবারও ফলাফলের দিক থেকে ছেলেরা পিছিয়ে রয়েছে।

জিপিএ-৫ অর্জন: দেশজুড়ে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

শূন্য পাসের প্রতিষ্ঠান: এ বছর দেশের মোট ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন বোর্ডের চিত্র নিম্নরূপ—

চট্টগ্রাম বোর্ড: ৫২.০৭ শতাংশ

সিলেট বোর্ড: ৫০.৯০ শতাংশ

ময়মনসিংহ বোর্ড: ৫১.৪৪ শতাংশ

দিনাজপুর বোর্ড: ৪৫.৯৮ শতাংশ

কুমিল্লা বোর্ড: ৪৮.০৪ শতাংশ

যশোর বোর্ড: ৪৪.৯২ শতাংশ

বরিশাল বোর্ড: ৪৪.৮৪ শতাংশ

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়, যা পরবর্তীতে শেষ হয় গত ৯ সেপ্টেম্বর। দেশজুড়ে মোট ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এলজিইডির ‘রিভার’ প্রকল্প পরিচালক আতিকুলের বিরুদ্ধে দুদক ও সিআইডিতে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ