Dhaka ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার বগুড়ায় চারমাথা থেকে রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান শুধু জিপিএ-৫ বা সনদ অর্জন নয়, শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্তকারীরা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে: নরসিংদীতে খায়রুল কবির খোকন ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল! গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনা—কোনোটি নিয়েই ব্যবসা করা চলবে না: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

ইরানে নতুন আগ্রাসন চালালে আর অপেক্ষা নয়, তাৎক্ষণিক ও সীমাহীন জবাবের হুমকি তেহরানের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২ বার

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে কোনো ধরনের হামলা চালালে তার জন্য শত্রুপক্ষের প্রথম আঘাতের অপেক্ষায় থাকবে না ইরান। বরং নিজেদের সুবিধাজনক সময়ে ও ভিন্ন কৌশলে তাৎক্ষণিক ও সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি।

শনিবার (অতীতের টুইটার) এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই কড়া বার্তা দেন। আবদোল্লাহি জানান, দেশের গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে শত্রুপক্ষের প্রতিটি গতিবিধি ও সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির সম্প্রতি দেওয়া জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের প্রতি কঠোর নির্দেশনাকে ‘দূরদর্শী ও সিদ্ধান্তমূলক’ উল্লেখ করে তিনি বলেন, মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো বৈরী তৎপরতার ইঙ্গিত পেলেই ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মেজর জেনারেল আবদোল্লাহি আরও সতর্ক করে বলেন, এবারের প্রতিক্রিয়া অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠোর হবে। শুধু তাই নয়, যুদ্ধ কখন শেষ হবে—সেই সিদ্ধান্তও প্রতিপক্ষ নয়, বরং ইরান নিজেই নেবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন