Dhaka ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সড়ক অবরোধ ও পুলিশের ক্যাম্পে আগুন, যান চলাচল বন্ধ লক্ষ্মীপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু মোসাদের সাবেক এজেন্টের সহায়তায় দেশ ছাড়লেন ব্রাজিলের ফ্লাভিও বলসোনারো গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু বিমানবন্দরে বিশৃঙ্খলা ও হেনস্তার মামলা: জামিন পেলেন সাবেক এমপি মেজর আখতারুজ্জামান পানছড়িতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দ্বিমুখী সংকটে পর্তুগাল: রোনালদোর অনিশ্চয়তা এবং কনসেইসাওয়ের তিন ম্যাচের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির: ইরানে সীমিত হামলাও ডেকে আনতে পারে সর্বাত্মক সংঘাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু : পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠিত: শ্রমমন্ত্রী

দারুসসালাম থেকে শেরেবাংলা নগর: নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, নেপথ্যে রাজীব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:১৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মশাল মিছিল বের করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায়, এই মিছিলে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী ও সদস্য মশাল হাতে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় এই মশাল মিছিলটি বের করা হয়েছিল।

ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয় এবং পরবর্তীতে তা শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

তবে এই বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে। ওসি দুলাল হোসেন তার এলাকায় এমন কোনো মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সড়ক অবরোধ ও পুলিশের ক্যাম্পে আগুন, যান চলাচল বন্ধ