Dhaka ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীন ও ওমানের বিশাল অর্থনৈতিক সমঝোতা: সই হলো মুদ্রা বিনিময়সহ ৩৭ চুক্তি ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু ফের দুই দিনের রিমান্ডে দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি টেকনাফে সাগরে অভিযান: পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্ট ও ১২ পাচারকারী আটক চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ! মধ্যপ্রাচ্যের সংঘাতে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার: পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহনের ভাড়া আমেরিকায় বাড়ি-সম্পদ আর হুন্ডিতে পাচার: মুন্সীগঞ্জ ভূমি রেজিস্ট্রারের দুর্নীতির ইতিকথা গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা: নিহত ১, আহত ২ পেছনের দরজা দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিলেটে রুহুল কবির রিজভী ইউরোপের জ্বালানি সংকট কাটাতে ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা: ইউক্রেনের পাইপলাইন দিয়ে রুশ গ্যাস চালুর উদ্যোগ

লক্ষ্মীপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার

লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশায় চার্জ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ হোসেন (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত শনিবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেন ওই গ্রামের মমিন উল্লার ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নিজের অটোরিকশাটি বাড়িতে চার্জে বসিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন রিয়াজ। কিছুক্ষণ পর পরিবারের দুই সদস্য তাকে জানান যে রিকশাটিতে হাত দিলে বিদ্যুতের মৃদু শক অনুভূত হচ্ছে। বিষয়টি পরীক্ষা করার জন্য রিয়াজেটর বডিতে হাত দেওয়া মাত্রই আকস্মিক শর্টসার্কিট হয়ে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চীন ও ওমানের বিশাল অর্থনৈতিক সমঝোতা: সই হলো মুদ্রা বিনিময়সহ ৩৭ চুক্তি