Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চক্রান্তকারীরা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে: নরসিংদীতে খায়রুল কবির খোকন ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল! গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনা—কোনোটি নিয়েই ব্যবসা করা চলবে না: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ চীন ও ওমানের বিশাল অর্থনৈতিক সমঝোতা: সই হলো মুদ্রা বিনিময়সহ ৩৭ চুক্তি ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু ফের দুই দিনের রিমান্ডে দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি টেকনাফে সাগরে অভিযান: পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্ট ও ১২ পাচারকারী আটক চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ!

স্বামীর মৃত্যুর পর অথই জলে পড়া সাংবাদিক পরিবারে আলোর প্রদীপ জ্বালালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের মৃত্যুর পর অথই জলে পড়া তাঁর পরিবারে এবার আশার আলো জ্বলেছে। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়া স্ত্রী খাদিজা আক্তারকে রাজধানীর স্বনামধন্য বেসরকারি হাসপাতাল ‘ল্যাবএইড’-এ নার্স হিসেবে চাকরি দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি নতুন এই কর্মস্থলে যোগ দেন।

স্বামীকে হারানোর পর দুই অবুঝ শিশু সন্তান এবং অসুস্থ মাকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন খাদিজা আক্তার। ছোট দুটি শিশু অবুঝ মনে আজও বাবাকে খুঁজে ফেরে, যা একজন মায়ের জন্য ছিল সবচেয়ে বড় কষ্টের। এর মধ্যে পরিবারের ভরণ-পোষণ এবং শাশুড়ির চিকিৎসাকরে খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।

দুর্দিনে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে সাংবাদিক আলিফ ফকিরের মৃত্যুর পরপরই তিনি ব্যক্তিগতভাবে নগদ এক লাখ টাকা ও পরিবারের জন্য নতুন পোশাক পাঠিয়েছিলেন। পরবর্তীতে কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে খাদিজা আক্তারের কর্মসংস্থানের স্থায়ী ব্যবস্থা করে দেন তিনি।

কৃতজ্ঞতা প্রকাশ করে খাদিজা আক্তার বলেন, “ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আমাদের সংসারে ঈশ্বরের দূতের মতো এসেছেন। তিনি শুধু আমার চাকরির ব্যবস্থাই করেননি, এর আগেও আমাদের পাশে দাঁড়িয়েছেন। দুই সন্তান ও মাকে নিয়ে আমি এখন ঢাকায় আছি এবং গত বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছি। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”

ডেপুটি স্পিকারের এই মানবিক উদ্যোগে নতুন কর্মসংস্থানের পাশাপাশি সাংবাদিক আলিফ ফকিরের পরিবারটি ঢাকায় নতুন করে জীবন শুরু করার সাহস ফিরে পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চক্রান্তকারীরা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে: নরসিংদীতে খায়রুল কবির খোকন