Dhaka ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু ফের দুই দিনের রিমান্ডে দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি টেকনাফে সাগরে অভিযান: পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্ট ও ১২ পাচারকারী আটক চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ! মধ্যপ্রাচ্যের সংঘাতে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার: পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহনের ভাড়া আমেরিকায় বাড়ি-সম্পদ আর হুন্ডিতে পাচার: মুন্সীগঞ্জ ভূমি রেজিস্ট্রারের দুর্নীতির ইতিকথা গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা: নিহত ১, আহত ২ পেছনের দরজা দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিলেটে রুহুল কবির রিজভী ইউরোপের জ্বালানি সংকট কাটাতে ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা: ইউক্রেনের পাইপলাইন দিয়ে রুশ গ্যাস চালুর উদ্যোগ রাণীনগরে গাঁজা সেবনের অভিযোগে ১ জনের কারাদন্ড

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু :

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় সবসময় উৎসবমুখর থাকুক। আর খেলাধুলা হোক সেই উৎসবের অন্যতম মাধ্যম। তবে উৎসবের আনন্দ যেন কোনোভাবেই ম্লান না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড় সূলভ আচরণ করতে হবে এবং নিয়ম মেনে খেলতে হবে। কেননা সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার প্রস্তুতি এই আয়োজনের মধ্য দিয়েই নিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাজান, প্রক্টর ড. এস. এম. আহসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণিত বিভাগের সভাপতি ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল।

ইতিহাস ও অর্থনীতি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগীয় দল অংশগ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু ফের দুই দিনের রিমান্ডে