Dhaka ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় সংসদে মানবাধিকার বিষয়ক নতুন ককাস গঠিত, প্রধান পৃষ্ঠপোষক স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পোশাকশ্রমিকদের আন্দোলন দমনে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করছে: সিপিবি খুলনায় তাঁতী দল নেতা হুমায়ুন কবির হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ বাংলাদেশে আর কোনো বিনিয়োগ বা স্টুডিও নয়: সালমান মুক্তাদির আশুলিয়া-মিরপুরের অগ্নিসন্ত্রাস ও বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধা: জামায়াতের ওপর দায় চাপালেন রাশেদ খাঁন মহাসড়কে বাস থামিয়ে ‘টার্মিনাল টোল’র নামে কোটি কোটি টাকার চাঁদাবাজি! গাজীপুরে আবদুল হালিম মোল্লার ত্রাসের রাজত্ব: পুলিশি খাতায় ‘পলাতক’ হলেও চালাচ্ছেন অপরাধ সাম্রাজ্য স্বর্ণ চোরাচালান থেকে পুলিশ হত্যা: অজিত ওরফে অমিতের অবৈধ সম্পদের পাহাড় ও চাঞ্চল্যকর মামলার খতিয়ান রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে তুলকালাম: পরীক্ষার মধ্যে আকস্মিক পরিদর্শন ও লাখ টাকা আত্মসাতের অভিযোগ ২৪ বছর ধরে শিক্ষকতা! কুড়িগ্রামের সেই কলেজ শিক্ষকের সনদ নিয়ে ধোঁয়াশা

গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু

গোপালগঞ্জে র‍্যালি , আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছে।জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ রোববার(১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে যুবকদের স্বাবলম্বী করতে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক মো আরিফ-উজ-জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাতীয় সংসদে মানবাধিকার বিষয়ক নতুন ককাস গঠিত, প্রধান পৃষ্ঠপোষক স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ