Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর টঙ্গিবাড়ীতে ড্রেজারে অবৈধ জমি ভরাট ও শ্রেণি পরিবর্তন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপলাইন জব্দ ও ধ্বংস ২০২৭ সালে সরকারি ছুটি থাকছে মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় আইন চূড়ান্ত করল মন্ত্রিসভা বড়লেখায় ‘জিন্নি হুজুরের’ প্রতারণা: ৫ ভরির বেশি স্বর্ণালঙ্কারসহ চক্রের ৪ জন গ্রেপ্তার সরকারের ব্যর্থতায় অর্থনীতি সংকটের মুখে: এবি পার্টি ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি: রাহুল গান্ধীকে অমিত শাহের কড়া আক্রমণ মেক্সিকোর স্কুলগুলোতে মুঠোফোন নিষিদ্ধ: একদিকে শিশু সুরক্ষা, অন্যদিকে নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আতঙ্ক দেশের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

জাতীয় সংসদে মানবাধিকার বিষয়ক নতুন ককাস গঠিত, প্রধান পৃষ্ঠপোষক স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫ বার

সংসদীয় কার্যক্রমে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং মানবাধিকার সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে একটি নতুন ককাস গঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ ককাস গঠনের কথা জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান পৃষ্ঠপোষক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পৃষ্ঠপোষক: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

চেয়ারপারসন: ফাহিমা নাসরিন।

নবগঠিত এই ককাসে সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন কার্যক্রমের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করাই এই ককাস গঠনের মূল উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে