Dhaka ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ ব্যস্ততা ছাপিয়ে মাঠ মাতাতে আসছে ‘এফপিএল মৌসুম ৫’: ২১ নভেম্বর থেকে শুরু জমজমাট লড়াই প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর টঙ্গিবাড়ীতে ড্রেজারে অবৈধ জমি ভরাট ও শ্রেণি পরিবর্তন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপলাইন জব্দ ও ধ্বংস ২০২৭ সালে সরকারি ছুটি থাকছে মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১০ বার

সার বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে এবং কোনো কর্মকর্তা জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সচিব মো. সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সব জেলা প্রশাসক (ডিসি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকগণ অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেন মন্ত্রী:

ডিলারশিপ নির্ধারণ: নতুন ডিলারদের লাইসেন্স দেওয়ার পাশাপাশি তাদের কাজের এলাকা সুনির্দিষ্ট করতে হবে। এক্ষেত্রে জমির পরিমাণ, কৃষকের সংখ্যা এবং ফসলের নিবিড়তাকে প্রাধান্য দিতে হবে।

মূল্য ও তথ্য প্রদর্শন: সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। প্রতিটি ডিলারের দোকানে বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা ও মজুতের তথ্য ঝুলিয়ে রাখতে হবে।

পাচার ও সিন্ডিকেট রোধ: কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায়, মজুতদারি এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিবেশী দেশের তুলনায় সারের দাম বেশি থাকায় পাচারের আশঙ্কা রোধে কড়া নজরদারি রাখতে হবে।

প্রকৃত কৃষকদের অগ্রাধিকার: ভ ভর্তুকির সুফল যেন প্রান্তিক ও প্রকৃত কৃষকরা পান, এজন্য কৃষক কার্ড ও হালনাগাদ তালিকা ব্যবহার করে সার বিতরণের তাগিদ দেওয়া হয়।

কারখানায় ইউরিয়া ব্যবহারে কড়াকড়ি: ইউরিয়া সার যেন শিল্পকারখানায় (বিশেষ করে বস্ত্র ও ডাইং কারখানায়) কাঁচামাল হিসেবে অপব্যবহার হতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার সারের পেছনে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে; ফলে কোনো জেলায় সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে এর দায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিতে হবে এবং তাদের জবাবদিহি করতে হবে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পর্যায়ের সার মনিটরিং কমিটিকে নিয়মিত সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ