Dhaka ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ ব্যস্ততা ছাপিয়ে মাঠ মাতাতে আসছে ‘এফপিএল মৌসুম ৫’: ২১ নভেম্বর থেকে শুরু জমজমাট লড়াই প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর টঙ্গিবাড়ীতে ড্রেজারে অবৈধ জমি ভরাট ও শ্রেণি পরিবর্তন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপলাইন জব্দ ও ধ্বংস ২০২৭ সালে সরকারি ছুটি থাকছে মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮ বার

দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম শুরু হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।

সোমবার (২ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, আকস্মিক সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের বাহিনীর প্রস্তুতি জোরদার করা এবং যৌথ পরিকল্পনা প্রণয়নের কৌশল গড়ে তোলাই এই মহড়ার মূল উদ্দেশ্য। এতে বিশেষ করে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান এবং চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহড়ায় অংশগ্রহণকারী উভয় বাহিনী তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও কার্যকর কর্মপদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের দক্ষতা বহুগুণ বেড়ে যাবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের রয়েছে, ‘গার্ডিয়ান শার্ক’ মহড়া তারই একটি জোরালো প্রতিফলন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ