Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ ব্যস্ততা ছাপিয়ে মাঠ মাতাতে আসছে ‘এফপিএল মৌসুম ৫’: ২১ নভেম্বর থেকে শুরু জমজমাট লড়াই প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর টঙ্গিবাড়ীতে ড্রেজারে অবৈধ জমি ভরাট ও শ্রেণি পরিবর্তন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপলাইন জব্দ ও ধ্বংস ২০২৭ সালে সরকারি ছুটি থাকছে মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

টঙ্গিবাড়ীতে ড্রেজারে অবৈধ জমি ভরাট ও শ্রেণি পরিবর্তন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপলাইন জব্দ ও ধ্বংস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে কোনো ধরনের অনুমতি না নিয়ে ড্রেজার দিয়ে জমি ভরাট এবং জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা ড্রেজারের পাইপলাইন জব্দ ও তাৎক্ষণিকভাবে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বেতকা ইউনিয়নের ন্যাশনাল কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকা, কান্দাপাড়া সাকিনের কুন্ডেরবাজার ব্রিজের দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী এবং রান্ধুনীবাড়ি সাকিনের বেতকা-কুন্ডেরবাজার সড়ক সংলগ্ন এলাকাগুলোতে ড্রেজারের পাইপলাইন জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ঘটনাস্থলে ড্রেজারের সঙ্গে সংযুক্ত পাইপলাইনের অস্তিত্ব পাওয়া গেলেও এর সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে তাৎক্ষণিকভাবে ওই পাইপলাইনগুলো জব্দ করে ধ্বংস ও অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারি অনুমোদন ছাড়া অবৈধ ড্রেজারের মাধ্যমে জমি ভরাট এবং শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বার্সা, সামনে অ্যাস্টন ভিলার কঠিন চ্যালেঞ্জ