Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির আফগানিস্তান প্রিমিয়ার লিগ: ড্রাফটে বাংলাদেশের ১০ তারকা, প্লাটিনামে মুশফিক-মিরাজরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও রাজনৈতিক অভিজ্ঞতহীনতার অভিযোগ রাশেদ খাঁনের গাজায় জিম্মি মৃত্যুর দায় স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু চট্টগ্রামে সারের ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর টঙ্গিবাড়ীতে ড্রেজারে অবৈধ জমি ভরাট ও শ্রেণি পরিবর্তন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপলাইন জব্দ ও ধ্বংস ২০২৭ সালে সরকারি ছুটি থাকছে মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় আইন চূড়ান্ত করল মন্ত্রিসভা বড়লেখায় ‘জিন্নি হুজুরের’ প্রতারণা: ৫ ভরির বেশি স্বর্ণালঙ্কারসহ চক্রের ৪ জন গ্রেপ্তার

সরকারের ব্যর্থতায় অর্থনীতি সংকটের মুখে: এবি পার্টি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার

দেশের চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি মনে করে, এই বহুমুখী সংকটে দেশ এক কঠিন অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন তিনি নিজে।

সভায় বক্তৃতায় দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন—

বাজার নিয়ন্ত্রণ ও জ্বালানি: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

ব্যাংকিং ও শেয়ারবাজার: ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো কাঙ্ক্ষিত কোনো সংস্কার বা উন্নতি সাধিত হয়নি।

পোশাক খাত ও শ্রমিক আন্দোলন: তৈরি পোশাকশিল্প ও রপ্তানি খাতে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। একটি নির্দিষ্ট বেতন কাঠামকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন অন্যান্য পেশার মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সরকার ও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, সবাইকে আস্থায় নিয়ে দেশ পরিচালনায় সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। পাশাপাশি, অভিজ্ঞতার অভাবে বিরোধী দলগুলোও তাদের প্রত্যাশিত ও দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে।

অর্থনীতি পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদ ও রাজনৈতিক পরিসরে বিরোধী দলের কার্যকর ভূমিকা পালনের উপযোগী পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন এবি পার্টির এই শীর্ষ নেতা।

কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির এই বিশেষ সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) অ্যাডভোকেট সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, সাংগঠনিক সম্পাদক (খুলনা) অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মিয়া মো. তৌফিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ এবং স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানের নির্দেশ সংসদীয় কমিটির