Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট চুয়াডাঙ্গায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: দুটি ভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: হবিগঞ্জে ডেপুটি স্পিকার

সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৯ বার

টাঙ্গাইলের সখীপুরে মাটি কাটার সময় একটি কৃষিজমি থেকে মরিচাধরা পুরোনো লোহার দুটি বাক্স উদ্ধার করেছে পুলিশ। ওই বাক্সগুলোর ভেতর থেকে ১২টি রকেট লঞ্চার সদৃশ বস্তু ও তিনটি হাতবোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বাক্স দুটিতে ‘East Pakistan Police Tangail’ লেখা নেমপ্লেট থাকায় ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের কোনো পুরোনো নিদর্শন বা ব্যবহৃত সরঞ্জাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি জমি থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ লোহার দুটি বাক্স দেখতে পান তারা। পরে বাক্স দুটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জং ধরা বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের ভিড় দেখতে পাই। পুরোনো এই বস্তুগুলো দেখে মনে হচ্ছে এগুলো বহু পুরোনো কোনো নিদর্শন। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বা তার আগের পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত অস্ত্র বা সরঞ্জাম হতে পারে এটি।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, পুরোনো ও জং ধরা ১২টি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির