Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আহ্বান ফেনীতে আওয়ামীলীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ ডেনমার্কের, লালদিয়া টার্মিনাল ও জ্বালানি খাত নিয়ে আলোচনা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ১০ টন ইউরিয়া সার ও একটি বোটসহ নয়জনকে আটক করা হয়েছে। ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯ পায়রা বন্দরে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে চীনা কোম্পানির আগ্রহ, স্বাগত জানাল নৌপরিবহন মন্ত্রণালয় মিরপুরে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও পতিত শক্তি সক্রিয়: রাশেদ খাঁন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা সাউরি হত্যা: রিমান্ডে আসামি দ্বীপ এলডিসি উত্তরণে ৩ বছর সময় পেল বাংলাদেশ: সিপিডির দৃষ্টিতে ৪ খাতের সংস্কারই মূল চাবিকাঠি

সৌদি আকাশসীমায় হুতিদের হামলা প্রতিহত: রিয়াদ-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২ বার

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পবিত্র নগরী মদিনার আকাশসীমাসহ দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতি বিদ্রোহীদের পাঠানো বেশ কয়েকটি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়। একই দিনে রিয়াদের আকাশে একটি ড্রোনও ভূপাতিত করা হয়। এছাড়া শুক্রবার মক্কা অঞ্চলের আকাশেও হুতিদের পাঠানো আরেকটি ড্রোন ধ্বংস করে জোট বাহিনী।

এর ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) সকালে দেওয়া আরেক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দক্ষিণাঞ্চলে আরও দুটি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হুতিদের হামলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন যাত্রী নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত