Dhaka ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্রমিক অসন্তোষ নিরসনে আজ সন্ধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গণপূর্তে প্রকৌশলী শামসুল আরেফিনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: দুদক অনুসন্ধানে, সিন্ডিকেটের জোরে বারবার ঢাকায় ফেরা সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ইসরাইলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোকে হার্জোগের তাগিদ, নতুন নির্বাচনের শঙ্কা এড়াতে ঐক্যের আহ্বান রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আহ্বান ফেনীতে আওয়ামীলীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ ডেনমার্কের, লালদিয়া টার্মিনাল ও জ্বালানি খাত নিয়ে আলোচনা

ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন রোগী।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এর মধ্যে শুধু অক্টোবরেই ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে মাসিক সর্বোচ্চ মৃত্যু। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গুর বিস্তার লক্ষ্য করা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮১ জন। অন্যান্য বিভাগের মধ্যে—

খুলনা: ২৫৯ জন

চট্টগ্রাম: ২৫৭ জন

বরিশাল: ২২৯ জন

রাজশাহী: ১৮৫ জন

ময়মনসিংহ: ৯২ জন

রংপুর: ৭৩ জন

সিলেট: ১৯ জন

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে এখনই মশা নিধনে কার্যকর পদক্ষেপ এবং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শ্রমিক অসন্তোষ নিরসনে আজ সন্ধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান