Dhaka ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ…. চাঁদপুর পৌরসভার ২৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ২ কোটি ২১ লাখ টাকার গ্র্যাচুইটি প্রদান উত্তর কোরিয়ায় ক্লাস্টার বোমা ওয়ারহেডের সফল পরীক্ষা মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৫, যুদ্ধবিরতি বাতিলের দাবিতে উত্তাল রাজপথ মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ: আগামী ৪ দিন দেশজুড়ে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে গোপালগঞ্জ কোটালিপাড়ায় চলছে কৃষি কার্ড বিতরনের নিবন্ধন কর্মসূচি : চাঁদপুরে ৪৮ লাখ টাকার ট্রাক ও রডসহ ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: এনএসআই ও প্রশাসনের বিশেষ অভিযানে চার দালাল কারাদণ্ড পোশাক শিল্পে অস্থিরতা: ৩১৮ কারখানা বন্ধ, মাঠে বিজিবি ব্ল্যাক কার্বন রোধে বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

ইসরাইলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোকে হার্জোগের তাগিদ, নতুন নির্বাচনের শঙ্কা এড়াতে ঐক্যের আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ দেশটির রাজনৈতিক দলগুলোকে কট্টর অবস্থান থেকে সরে এসে নতুন ও সৃজনশীল উপায়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে দ্রুত সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার তাগিদ দিয়ে তিনি এই বার্তা দেন।

আসছে বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সংসদীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল হাতে পাওয়ার পরপরই সরকার গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবেন প্রেসিডেন্ট। নতুন করে আরেকটি নির্বাচন এড়াতে দলগুলোর প্রধানদের খোলামেলা মন নিয়ে একযোগে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত নেসেট নির্বাচনে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সংসদের ১২০টি আসনের কোনোটিতেই কোনো একক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে ঝুলন্ত সংসদের পরিস্থিতি তৈরি হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য মনোনীত বিজয়ী প্রার্থী সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত সময় পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ….