Dhaka ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি কারাগারে বিদেশি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা অনিশ্চিত: পিসিবির ২৫ হাজার ডলারের ‘শর্তে’ বিপাকে ফ্র্যাঞ্চাইজিরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিমান বাহিনী প্রধানের আহ্বান খাগড়াছড়িতে জাতীয় যুব দিবসে ১৩ যুবকের মাঝে ১৬.৫০ লাখ টাকার চেক ও সনদ বিতরণ নেত্রকোনায় শিশু জান্নাত হত্যা: মামলা করায় পরিবারকে প্রাণনাশের হুমকি, চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে স্বজনদের ধনবাড়ীতে দুই হাজার গ্রাহকের প্রায় ৪০ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির কর্মকর্তারা! ঢাকায় নতুন বা রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু: রঙের মাধ্যমে চেনা যাবে বাসের রুট কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: চার উদ্যোক্তাকে যুব ঋণ প্রদান ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ….

চাঁদপুরে ৪৮ লাখ টাকার ট্রাক ও রডসহ ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাক এবং ট্রাকে বোঝাই ১৩ টন রড জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

রবিবার (১ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌর এলাকার ওয়ারলেস বাজার মোড়ের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জামাল হোসেন (৪২) ও নিজাম উদ্দিন (৩০)। তাদের উভয়ের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায় হলেও বর্তমানে তারা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত হলুদ রঙের ৫ টনি একটি ট্রাক এবং ১৩ টন রড জব্দ করা হয়। যার মধ্যে শুধু ট্রাকটির বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা এবং রডের মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী