Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদুজ্জামান খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠন শুনানির দিন পিছাল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পেছনে ফেললেন শুভমান গিল! পোশাক খাতের অস্থিরতা কঠোরহস্তে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর, নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট চুরির অভিযোগ: সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের হুংকার বরিশালে কিশোরকে গাঁজার পোটলা ধরিয়ে ব্ল্যাকমেইল ও অপহরণ: গ্যাং ও হানিট্র্যাপ চক্রের ৮ জন গ্রেপ্তার ঢাকার সড়কে বিশৃঙ্খলা দূর করতে নতুন যুগের সূচনা: ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরু আজিমপুর কলোনি থেকে শিক্ষার্থীদের উচ্ছেদের সিদ্ধান্ত ‘অমানবিক’: জাতীয় ছাত্রসভার তিন দফা দাবি সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতার পালানোর চেষ্টা: মূল অভিযুক্তসহ ৭ জন কারাগারে

ঢাকায় নতুন বা রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু: রঙের মাধ্যমে চেনা যাবে বাসের রুট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার

রাজধানী ঢাকাকে একটি জনবান্ধব ও শৃঙ্খলিত পরিবহনব্যবস্থার আওতায় আনতে বাস রুট রেশনালাইজেশনের পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, আগে ঢাকায় ৯৮টি রুটে বাস চলাচল করলেও তা কমিয়ে বর্তমানে ৩২টিতে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আজ থেকে ৭টি রুটে (৬টি সাধারণ রুট ও ১টি চক্রাকার রুট) পাইলটিং কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে বাকি রুটগুলোতেও এই সেবা চালু করা হবে।

পরিবহনব্যবস্থাকে সহজ ও যাত্রীবান্ধব করতে ৩২টি রুটের বাসের জন্য ৩২ ধরনের আলাদা রং নির্ধারণ করা হয়েছে। তবে স্বল্প সময়ের কারণে আজ চালুকৃত ৭টি রুটের বাসে এখনো রং করা সম্ভব হয়নি, যা খুব দ্রুত সম্পন্ন করা হবে। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা শুধু বাসের রং দেখেই বুঝতে পারবেন সেটি কোন রুটের গাড়ি। পাশাপাশি বাসের সামনে ও পেছনে রুট নম্বর এবং সামনের ডিজিটাল ডিসপ্লের মাধ্যমেও যাত্রীরা সহজেই গন্তব্য সম্পর্কে জানতে পারবেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মো. আনিসুর রহমান, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগ।

মো. হাবীবুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মীর আহমেদ তারিকুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

এম এ বাতেন ও সাইফুল ইসলাম, যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সংশ্লিষ্টদের আশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই রেশনালাইজেশন প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ঢাকাবাসী খুব দ্রুতই একটি আধুনিক, পরিকল্পিত ও বিশ্বমানের গণপরিবহন সেবা পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান