Dhaka ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি ছাত্রলীগ ফিরলে কারো রক্ষা নেই: ফারুক হাসান ৬৭ বছরের ঐতিহ্য ভেঙে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউজ: কার্যক্রম শুরু হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঝাড়খণ্ডে থানায় অভিযোগ করতে গিয়ে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার ও ওসি সহ ৫ পুলিশ বরখাস্ত তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের হবিগঞ্জের মাধবপুরে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি মানবাধিকার নেতার শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪ ঢাকা মেডিকেলের সিঁড়ির নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষ নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এর আগে দুপুরে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। শ্রমিক আন্দোলনের তীব্রতার কারণে শ্রমমন্ত্রী নিজের নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। পরে রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সাভার, আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর ও মিরপুর শিল্পাঞ্চলে তীব্র বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সহিংসতার জেরে সংশ্লিষ্ট এলাকার প্রায় ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর ও সাভার: সকাল নয়টা থেকে গাজীপুরে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ছয় ঘণ্টা অবরোধ চলার পর বেলা তিনটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া সাভার ও আশুলিয়া অঞ্চলেও একই দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়।

মিরপুর এলাকা: রাজধানী ঢাকার মিরপুরেও শ্রমিকেরা সকাল থেকে সড়ক অবরোধ করেন। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলা সংঘর্ষে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে মিরপুর-১০, মিরপুর-১১ এবং পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তৈরি পোশাক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার শ্রমিকদের দাবি ও সার্বিক বিষয় নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী