Dhaka ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তাফতান সীমান্ত বন্ধ: পাকিস্তানে মারাত্মক এলপিজি সংকটে আকাশছোঁয়া দাম সেনোরার হাত ধরে দক্ষিণ এশীয় নারী ফুটবলে শুরু হলো ‘প্লে অন পিরিয়ড’ যাত্রা নতুন নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি: আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর মানিকগঞ্জ-১ আসনের এমপি জিন্নাহ কবির: “ঘুষ, দুর্নীতি ও মাদকের স্থান হবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে” তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি ছাত্রলীগ ফিরলে কারো রক্ষা নেই: ফারুক হাসান ৬৭ বছরের ঐতিহ্য ভেঙে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউজ: কার্যক্রম শুরু হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঝাড়খণ্ডে থানায় অভিযোগ করতে গিয়ে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার ও ওসি সহ ৫ পুলিশ বরখাস্ত তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের

ঢাকা মেডিকেলের সিঁড়ির নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতনামা (আনুমানিক ৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ৭টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওয়ার্ডের বয়রা ওই বৃদ্ধকে সিঁড়ির নিচে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে এক ওয়ার্ড বয় জানান, অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধ ওয়ার্ডের বাইরে সিঁড়ির নিচে ঘুমিয়ে ছিলেন। তিনি কখন এবং কীভাবে সেখানে এসেছিলেন, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। সাধারণত ওই জায়গায় প্রায়ই ভবঘুরে প্রকৃতির লোকজন এসে ঘুমিয়ে থাকেন এবং চলে যান।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। মরদেহের পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

তাফতান সীমান্ত বন্ধ: পাকিস্তানে মারাত্মক এলপিজি সংকটে আকাশছোঁয়া দাম