Dhaka ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জ-১ আসনের এমপি জিন্নাহ কবির: “ঘুষ, দুর্নীতি ও মাদকের স্থান হবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে” তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি ছাত্রলীগ ফিরলে কারো রক্ষা নেই: ফারুক হাসান ৬৭ বছরের ঐতিহ্য ভেঙে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউজ: কার্যক্রম শুরু হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঝাড়খণ্ডে থানায় অভিযোগ করতে গিয়ে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার ও ওসি সহ ৫ পুলিশ বরখাস্ত তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের হবিগঞ্জের মাধবপুরে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি মানবাধিকার নেতার শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪ ঢাকা মেডিকেলের সিঁড়ির নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১১ বার

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে পারলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের ভয়াবহতা ব্যক্তি, পরিবার ও সমাজের পাশাপাশি পুরো পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তরুণদের পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনা জরুরি। ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককেই নিজ নিজ পছন্দের খেলায় অংশ নেওয়ার সুযোগ ও উৎসাহ দিতে হবে। নিয়মিত খেলাধুলা একটি সচেতন ও সুস্থ জাতি গঠনের মূল ভিত্তি তৈরি করে।

খেলার মানোন্নয়নে খেলোয়াড়দের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাততালি দিয়ে অনুপ্রেরণা জোগাতে পারেন, কিন্তু খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই নিতে হবে। ভলিবল ফেডারেশনকে সামনে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার বিকল্প নেই।

এ সময় ভলিবল ফেডারেশনের কার্যক্রমে বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততাকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন তিনি। তাদের অভিজ্ঞতা আগামী দিনে নতুন খেলোয়াড় তৈরিতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম প্রমুখ।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর মোট ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মানিকগঞ্জ-১ আসনের এমপি জিন্নাহ কবির: “ঘুষ, দুর্নীতি ও মাদকের স্থান হবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে”