Dhaka ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের হবিগঞ্জের মাধবপুরে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি মানবাধিকার নেতার শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪ ঢাকা মেডিকেলের সিঁড়ির নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদক ছেড়ে খেলার মাঠে তরুণদের ফেরাতে হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদুজ্জামান খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠন শুনানির দিন পিছাল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পেছনে ফেললেন শুভমান গিল! পোশাক খাতের অস্থিরতা কঠোরহস্তে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর, নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট চুরির অভিযোগ: সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের হুংকার

বরিশালে কিশোরকে গাঁজার পোটলা ধরিয়ে ব্ল্যাকমেইল ও অপহরণ: গ্যাং ও হানিট্র্যাপ চক্রের ৮ জন গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার

বরিশালে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে জিম্মি করে গাঁজার পোটলা হাতে দিয়ে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পরে মুক্তিপণের জন্য অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার এবং অপহৃত কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আটজনকে তিনটি ভিন্ন অপরাধ চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য, তিনজন হানিট্র্যাপ চক্রের সদস্য এবং বাকি দুজন চোরাই স্বর্ণ ক্রয় চক্রের সদস্য।

কিশোর গ্যাং সদস্য: সাকিবুল হাসান প্যাদা (১৪), হৃদয় মাঝি (১৫) এবং মো. তাহের (১৫)।

হানিট্র্যাপ চক্রের সদস্য: মেহেদি হাসান (২৬), প্রিয়াঙ্কা (২৩) এবং তানজিল হাওলাদার (১৮)।

চোরাই স্বর্ণ ক্রয় চক্রের সদস্য: সমীর কর্মকার (৫২) ও মিঠুন কর্মকার (৩৫)।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গত ২ অক্টোবর সন্ধ্যায় নগরীর রূপাতলী এলাকার বাসার সামনে থেকে ওই শিক্ষার্থীকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যায় চক্রের সদস্যরা। সেখানে তার হাতে দুটি গাঁজার পোটলা ধরিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বড় অঙ্কের টাকা দাবি করা হয়।

ভয়ে কিশোরটি বিষয়টি পরিবারকে না জানিয়ে বাসা থেকে নগদ সাত হাজার টাকা, দুটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের দুল এবং দুটি স্বর্ণের চেইন এনে অপরাধীদের হাতে তুলে দেয়। এরপর গত ২৯ অক্টোবর ওই কিশোর ওয়াজ মাহফিল শুনতে নগরীর ভাটারখাল ঈদগাহ মাঠে গেলে ফের নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সূত্র ধরে অভিযান চালায় পুলিশ। ভাটিখানা বাজার এলাকা থেকে প্রথমে কিশোর গ্যাং ও হানিট্র্যাপ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ ক্রয় চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

অভিযানকালে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণ বিক্রির ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, দুটি স্বর্ণের চেইন এবং একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আটজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি ডা. শফিকুরের