Dhaka ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাঁদপুর পৌরসভার ২৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ২ কোটি ২১ লাখ টাকার গ্র্যাচুইটি প্রদান উত্তর কোরিয়ায় ক্লাস্টার বোমা ওয়ারহেডের সফল পরীক্ষা মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৫, যুদ্ধবিরতি বাতিলের দাবিতে উত্তাল রাজপথ মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ: আগামী ৪ দিন দেশজুড়ে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে গোপালগঞ্জ কোটালিপাড়ায় চলছে কৃষি কার্ড বিতরনের নিবন্ধন কর্মসূচি : চাঁদপুরে ৪৮ লাখ টাকার ট্রাক ও রডসহ ৩৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: এনএসআই ও প্রশাসনের বিশেষ অভিযানে চার দালাল কারাদণ্ড পোশাক শিল্পে অস্থিরতা: ৩১৮ কারখানা বন্ধ, মাঠে বিজিবি ব্ল্যাক কার্বন রোধে বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর শ্রমিক অসন্তোষ নিরসনে আজ সন্ধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার

জীবনের প্রতিটি ধাপে সাফল্য অর্জনের জন্য সংগ্রাম, অধ্যবসায় ও নিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি নবীন কর্মকর্তাদের কর্মক্ষেত্রে নিজ দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে রাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

রবিবার (১ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস (মৎস্য ও পশুসম্পদ) ক্যাডারের নবীন কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় সরকারি দায়িত্ব পালনে আইন ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের মাধ্যমে জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। এছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক শাহজামান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. খালেদ কনকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে মৎস্য ক্যাডারের নতুন ২৫ জন এবং পশুসম্পদ ক্যাডারের ২১ জন নবীন কর্মকর্তা যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চাঁদপুর পৌরসভার ২৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ২ কোটি ২১ লাখ টাকার গ্র্যাচুইটি প্রদান