
ওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস দিবস পালিত হয়েছে “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
অন্যদের মধ্যে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারব হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।
এদিকে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত আটজন যুবক ও নারীর মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি 
























