Dhaka ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে জামায়াতসহ ১১ দলের লংমার্চ সফল করতে আড়াই লাখ মানুষের জমায়েতের প্রস্তুতি শেকৃবির গবেষণা মাঠ দখলমুক্ত করার আন্দোলন: দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গণে গেট ভাঙচুর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: উদ্বেগের কোনো কারণ নেই, ইসি সচিব এআই নিয়ে কঠোর আইন চান কৃতি শ্যানন, ইনস্টাগ্রামের বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ আইসিসির শাস্তি: অসদচরণের দায়ে জরিমানার মুখে হারিস রউফ, ছাড় পায়নি ইংল্যান্ডও গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন মোদির খাসতালুক বারাণসীতে ধাক্কা বিজেপির, উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনে জয় সমাজবাদী পার্টির গাজীপুরের পাতারটেকে ৭ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর মোবাইল ছাড়াই তাক লাগাচ্ছে ‘গজনি’ খ্যাত অসিনের ৭ বছরের মেয়ে, আয়ত্তে ১২টি ভাষা! গুলিস্তানে ডিএসসিসির সাঁড়াশি অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও মালামাল জব্দ

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ভোজ্য তেল ও সিমেন্ট জব্দ, পাচারকারী আটক ৫

জামাল উদ্দীন কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি অভিযানে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভোজ্য তেল ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হলেও অপর একটি অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।
কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ৩ হাজার ১০০ লিটার সয়াবিন তেল লাইফবোট থেকে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি লাইফবোটও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, এর আগের দিন বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলেন— নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (জিয়ান) (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) এবং মো. বাদশা (২০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকায়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ভোজ্য তেল, সিমেন্ট, লাইফবোট, কাঠের বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তারা জানান, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

যশোরে জামায়াতসহ ১১ দলের লংমার্চ সফল করতে আড়াই লাখ মানুষের জমায়েতের প্রস্তুতি