Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পেট্রোবাংলায় অস্থিরতা: পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির ডেসপাচ ও ১০ দফা দাবি ময়মনসিংহের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদের বদলি ও ভিজিটিং কার্ড বিতর্ক: নেত্রকোনায় নতুন কর্মস্থল নিয়ে স্থানীয়দের উদ্বেগ অপূর্ণ সেঞ্চুরির আক্ষেপ, তবুও সাদমানের দৃঢ়তায় প্রথম দিন নিজেদের করে নিল বাংলাদেশ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে নতুন সামরিক অভিযানের শঙ্কা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল ওয়াশিংটন বার্সেলোনাকে জরিমানা ও হুলিয়ান আলভারেজের বর্তমান পরিস্থিতি কুচক্রী মহলে অপপ্রচারে বিধ্বস্ত প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বিতর্কের আবর্তে তানজিন তিশা: নতুন মামলা ও সোলজার সিনেমার অনিশ্চয়তা স্পেনের তোলেদোয় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৪৬, উদ্ধারকাজ চলছে সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং আর নেই

গাজীপুরের পাতারটেকে ৭ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি আস্তানা’র নামে নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে। সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের অসুস্থতার কারণে তার আইনজীবীর করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

বুধবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানির এই নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় ‘অপারেশন শরতের তুফান’ নামের কথিত অভিযানে সোলায়মান সরকারের বাড়িতে সাতজনকে গুলি করে হত্যা করা হয়। প্রসিকিউশনের অভিযোগ, দেশের বিভিন্ন স্থান থেকে তাদের তুলে নিয়ে বগুড়ার একটি গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল। পরে সোয়াট সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে একে জঙ্গি অভিযানের নাটক হিসেবে প্রচার করা হয়। ভয়ের কারণে নিহতদের পরিবারের কেউ শেষ পর্যন্ত মরদেহগুলো গ্রহণ করতেও সাহস পাননি।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে—মো. ইবরাহীম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। বাকি চারজনের পরিচয় এখনো অজানা। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিহত ইবরাহীমের বাবা ট্রাইব্যুনালে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০ জন আসামি রয়েছেন। এর মধ্যে কারাগারে আছেন সাবেক আইজিপি শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া।

অন্যদিকে, মামলার পলাতক আসামিরা হলেন:

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

এসির তৎকালীন প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম

বগুড়ার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান

গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

বগুড়ার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল

সিটিটিসির তৎকালীন সহকারী পুলিশ কমিশনার ও সোয়াট টিম লিডার এস এম জাহাঙ্গীর হাছান

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এই ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত ২ আগস্ট ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। পরবর্তীতে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরিত হয় এবং আগামী ১৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

পেট্রোবাংলায় অস্থিরতা: পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির ডেসপাচ ও ১০ দফা দাবি