Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর ও সাবেক এমপি রুহীকে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৮ বার

বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে তাকে ট্রাইব্যুনালে আনার পর হাজতখানায় রাখা হয়।

জানা যায়, গত ৯ আগস্ট প্রসিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে গত ২৩ আগস্ট কারাগারে পাঠানো হয়। নিখোঁজ হওয়ার ওই সময়ে সাইফুর রহমান বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

এদিকে একই দিনে ট্রাইব্যুনালে আরও একটি গুরুত্বপূর্ণ মামলায় হাজিরা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, আজ অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো