Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড ২২ ক্যারেটে কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ

রাজধানীর কলাবাগানে ফ্ল্যাট থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে ধীরেন্দ্র কুমার রায় (৬৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় স্কুলেই কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যান। ওই সময় তার মেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিত্কার করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২৫ আগস্ট) কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ও পরিবারের দেওয়া তথ্যে জানা গেছে যে ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে তীব্র মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসাও চলছিল। এছাড়া পারিবারিক ইতিহাস ঘেঁটে জানা যায়, পূর্বে তার দুই ভাইও একইভাবে আত্মহত্যা করেছিলেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে