Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

২৫৭৭ জন বন্দির সাজা মওকুফ করলেন ইরানের সর্বোচ্চ নেতা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২,৫৭৭ জন বন্দির সাজা কমানো ও মওকুফের প্রস্তাবে সায় দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া সম্প্রদায়ের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়।
দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেয়ির পাঠানো এক আবেদনের ভিত্তিতেই সর্বোচ্চ নেতা এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত অনুমোদন করেন। উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে এই দুই মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উদযাপিত হয়ে থাকে, যা চলতি বছরের ৩০ আগস্ট পালিত হয়েছে।
ইরানি সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে যেকোনো বন্দির দণ্ড মওকুফ কিংবা তা কমানোর চূড়ান্ত এখতিয়ার সর্বোচ্চ নেতার ওপর ন্যস্ত। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা—গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিরা এই সুযোগ পাবেন না।
যেসব অপরাধীরা ক্ষমার সুবিধা পাবেন না:
  • সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী
  • রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে লিপ্ত অপরাধী
  • সশস্ত্র ডাকাতি ও অস্ত্র পাচারে যুক্ত ব্যক্তি
  • অপহরণ, ঘুষ এবং অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি