
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২,৫৭৭ জন বন্দির সাজা কমানো ও মওকুফের প্রস্তাবে সায় দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া সম্প্রদায়ের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়।
দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেয়ির পাঠানো এক আবেদনের ভিত্তিতেই সর্বোচ্চ নেতা এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত অনুমোদন করেন। উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে এই দুই মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উদযাপিত হয়ে থাকে, যা চলতি বছরের ৩০ আগস্ট পালিত হয়েছে।
ইরানি সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে যেকোনো বন্দির দণ্ড মওকুফ কিংবা তা কমানোর চূড়ান্ত এখতিয়ার সর্বোচ্চ নেতার ওপর ন্যস্ত। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা—গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিরা এই সুযোগ পাবেন না।
যেসব অপরাধীরা ক্ষমার সুবিধা পাবেন না:
-
সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী
-
রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে লিপ্ত অপরাধী
-
সশস্ত্র ডাকাতি ও অস্ত্র পাচারে যুক্ত ব্যক্তি
-
অপহরণ, ঘুষ এবং অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি
অনলাইন ডেস্ক 

























