Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলার মুখোমুখি হওয়ার পর নিজের ক্যারিয়ার ও সম্মান ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিশা শাড়ি ব্যবসায়ী দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ছবির কোলাজ যুক্ত করে লেখেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’

ঘটনার পেছনের প্রেক্ষাপট

গত বছর অক্টোবর থেকে শুরু হওয়া শাড়ি সংক্রান্ত একাধিক বিতর্কের জেরে আইনি জটিলতায় পড়েছেন এই অভিনেত্রী।

প্রথম ঘটনা
অনলাইন শপ ‘অ্যাপোনিয়া’-র পক্ষ থেকে দাবি করা হয়, প্রচারণার শর্তে একটি জামদানি শাড়ি নেওয়ার পর তা না করে উল্টো দাম পরিশোধ করেননি তিশা। অন্যদিকে তিশার দাবি, শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল।

দ্বিতীয় ঘটনা
৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি ফেরত না দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী তিশার বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় পিবিআই অব্যাহতির সুপারিশ করলেও বাদীপক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

সর্বশেষ মামলা
পূর্বের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে গত ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন সানায়া চৌধুরী।

আইনি প্রক্রিয়ার ওপর আস্থার আহ্বান

ফেসবুক পোস্টে তানজিন তিশা প্রশ্ন তোলেন, কোনো ধরনের অভিযোগ উঠলেই কাউকে সরাসরি দোষী সাব্যস্ত করা কতটা যুক্তিযুক্ত। তার মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব আদালতের। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য জনসাধারণ ও দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু