Dhaka ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

ভুল তথ্য ও ছবি প্রকাশের অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২২ বার

অনুমতি ছাড়া ছবি প্রকাশ, ভুয়া তথ্য প্রচার এবং মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরীর পক্ষে এ নোটিশ পাঠান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আইনজীবী নিজেই।

নোটিশে বলা হয়, বাদীর সঙ্গে তানজিন তিশার আইনি লড়াই চলছে এবং তিশার বিরুদ্ধে ইতোমধ্যে ঢাকার সিএমএম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা চলমান রয়েছে। এর মধ্যেই গত ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর আপত্তিকর ছবি ও মিথ্যা তথ্য ছড়ানো হয়। পাশাপাশি গণমাধ্যমেও ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

যেসব অভিযোগ আনা হয়েছে

হুমকি ও মানহানি
২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ভাইরাল করার হুমকি দিয়ে তিশা লিখেছিলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ পরবর্তীতে সেই কথা রেখেই ফেসবুকে ছবি প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।

ভুল পরিচয় উপস্থাপন
তিশার একটি ফেসবুক পোস্টে দুই নারীকে একসঙ্গে যুক্ত করে তাদের বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং নেতিবাচক মন্তব্য করা হয়। অথচ বাদী ও ওই নারী কোনো বোন নন; পেশাগত পরিচয়ের সূত্রে তাদের মধ্যে পরিচয় রয়েছে—যা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

শিশুদের ছবি প্রকাশ
বাদীর বা শিশুদের পরিবারের কোনো ধরনের অনুমতি না নিয়েই পোস্টে দুটি শিশুর ছবি প্রকাশ করা হয়েছে, যা সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।

আগামী দুই দিনের আলটিমেটাম
আইনি নোটিশে তানজিন তিশাকে আগামী দুই দিনের মধ্যে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও সংশ্লিষ্ট লেখা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বাদীর কোনো ছবি আর প্রকাশ না করারও কঠোর তাগিদ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা মানা না হলে আর্থিক ক্ষতিপূরণ দাবি করে সাইবার ট্রাইব্যুনালসহ দেশের উপযুক্ত আদালতে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো