জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন কপ-৩১ (COP31)-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।
ডা. জুবাইদা রহমান (সহধর্মিণী)
হুমায়ুন কবির (পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১)
শামা ওবায়েদ (পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২)
সালেহ শিবলী (প্রধানমন্ত্রীর প্রেসসচিব)
অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল (প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক)
ড. সাইমুম পারভেজ (প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী)
এছাড়া বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।









