Blog

  • কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন

    কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন

    গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার দুটি স্কুলের বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটলেও প্রধান শিক্ষকদ্বয় কোনো আইনী পদক্ষেপ না নেয়ায় সংশ্লিষ্ট এলাকা সমুহে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
    স্থানীয় সূত্র জানায় উপজেলার মধ্যকান্দি গ্রামের ১৮৬ নং শচীন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলটি চুরি এবং জাতীয় পতাকার স্ট্যান্ডটি কে বা কারা ভেঙ্গে ফেললেও প্রধান শিক্ষক চোর ধরার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। টিউবওয়েল না থাকায় শিক্ষার্থীরা পানি পান করতে পারছেনা। জাতীয় পতাকার স্ট্যান্ড ভেঙ্গে ফেলায় তা মাটিতে পুতে রাখা হয়েছে। এখন সেটি বাকা হয়ে যাওয়ায় দেখে অমর্যাদাকর মনে হয়।
    চোর ধরার জন্য থানায় অভিযোগ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ বালা বলেন, আমি এসএমসি সভাপতি ও সংশ্লিষ্ট এটিওকে জানিয়েছি। তবে থানায় জিডি বা অভিযোগ করিনি। এলাকার কেউ না কেউ চুরি করেছে টিউবওয়েলটি।
    এদিকে ১৬১ নং কুমারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থাপিত শিক্ষার্থীদের খেলার সামগ্রী স্লিপারটি চুরি হয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। দোলনাটি সংস্কার করা হয় না। অন্যান্য কোনো উপকরনও নাই। প্রধান শিক্ষক ববিতা বিশ্বাস ল্যাপটপ বাড়ীতে নিয়ে গেছেন। বিদ্যালয়টিতে সরকারি কোনো নিয়মনীতি মানা হয় না। শিক্ষার্থীরা অভিযোগ করেছে হেড ম্যাডাম ববিতা বিশ্বাস তাদেরকে গাইড কিনতে বলেছে। লেকচার গাইড না কিনলে হেড ম্যাডাম মারপিট বা বকাঝকা করেন। এসব অভিযোগ নিয়ে আলাপ করার জন্য ওই বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক ববিতা বিশ্বাস বলেন, বিদ্যালয়ে সাংবাদিকদের প্রবেশ এবং তথ্য প্রদান নিষিদ্ধ করেছেন কোটালিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত। আপনারা কিছু জানতে চাইলে তার সাথে কথা বলেন।
    এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন,স্লীপারটি এলাকার কেউ নয় বরং ববিতা ম্যাডাম চুরি করে বিক্রি করে দিয়েছেন।
    এ ব্যাপারে আলাপ করার জন্য কোটালিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তের সাথে মোবাইল ফোনে আলাপ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি।

  • চাঁদাবাজি ও দুর্নীতির টাকায় সচিব পদে পদায়ন? মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরের বিতর্কিত কর্মকা ল

    চাঁদাবাজি ও দুর্নীতির টাকায় সচিব পদে পদায়ন? মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরের বিতর্কিত কর্মকা ল

    মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক পদে ছিলেন মাত্র তিন মাস। এই তিন মাসেই তিনি দুর্নীতি ও চাঁদাবাজিতে এতোটা বেপরোয়া ছিলেন যে, প্রতিষ্ঠানটির অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আর এই চাঁদাবাজির টাকায় অবশেষে সচিব পদে পদায়ন পেতেও সক্ষম হয়েছেন। গত কিছুদিনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এমনটাই শোনা যাচ্ছিল, ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হুমায়ুন কবীর সচিব হচ্ছেন।

    জনবান্ধব পরিবহন ব্যবস্থার পরিবর্তে ‘অস্বাভাবিক’ ও ‘প্রশ্নবিদ্ধ’ ব্যয়ের মেগা প্রকল্পের পথেই হাঁটলো সরকার
    অবশেষে শতভাগ স্বচ্ছতায় ৫৩টি জেলায় সারের ডিলার নিয়োগের প্রজ্ঞাপন জারি
    এরজন্য বেশি পরিমাণে টাকার দরকার। সাপ্তাহিক শীর্ষকাগজ প্রতিবেদকের কাছেও এ সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু অভিযোগ আসছিল কিছুদিন ধরে। ডিজি আবুল হাছানাত হুমায়ুন কবীরের নিয়োজিত চাঁদাবাজদের উৎপাতে অতীষ্ঠ হয়ে উঠছিলেন অধিদপ্তরটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় পদায়নের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল- চাহিদা অনুযায়ী টাকা না দিলে শাস্তিমূলক বদলি করা হবে, বেনামী অভিযোগ তৈরি করে দুদকে মামলা দেওয়া হবে ইত্যাদি, ইত্যাদি।
    আরও পড়ুন: ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ’
    অবশেষে গত ১৮ অক্টোবর রোববার মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন। ভারপ্রাপ্ত সচিব হলেও এটিকে সচিব পদে পদোন্নতি হিসেবেই দেখা হয়ে থাকে। তবে কত টাকার বিনিময়ে তিনি এ পদটি কিনে নিলেন সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ছাড়াও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে। কারণ, ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বিএনপিপন্থি বহু কর্মকর্তা পদোন্নতি, পদায়ন ও প্রশাসনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

    আরও পড়ুন: দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
    এমনও ঘটেছে, আবুল হাছানাত হুমায়ুন কবীরের ব্যাচম্যাটরা অনেকে ১৭ বছরে একটিও পদোন্নতি পাননি, সিনিয়র সহকারী সচিব পদেই চাকরি করতে হয়েছে। তাছাড়া বার বার বদলি-পদায়নসহ নানা রকমের হয়রানির শিকার তো হয়েছেনই। অন্যদিকে আবুল হাছানাত হুমায়ুন কবীররা কারণে-অকারণে দল বেঁধে টুঙ্গীপাড়ায় গিয়ে শেখ মুজিবের মাজারে হুমড়ি খেয়ে পড়েছেন। শেখ হাসিনাকে খুশি করেছেন। দফায় দফায় পদোন্নতি, আকর্ষণীয় পদায়নসহ অস্বাভাবিক সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। বিরোধীদল দমনের নানা রকমের কলাকৌশল তৈরি করে শেখ হাসিনার হাতে দিয়েছেন, নিজেরাও ব্যবহার করেছেন, ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছেন।
    এই আবুল হাছানাত হুমায়ুন কবীররা যখন যেখানে পদায়নে ছিলেন সরকারি অর্থ লুটপাট চালিয়েছেন, নামে- বেনামে বিপুল সম্পদ গড়েছেন, বিদেশে পাচার করেছেন। অবৈধ পথে গড়ে তোলা এই সম্পদের কিছু অংশ ব্যয় করে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি-জামায়াত-এনসিপির লোকজনকে ম্যানেজ করে ৫ আগস্টের পরে রাতারাতি বিএনপি-জামায়াত বনে গেছেন। নতুন করে পদোন্নতি- আকর্ষণীয় পদায়ন বাগিয়ে নিচ্ছেন। আবারও নতুন করে অবৈধ পথে টাকা কামাচ্ছেন। এই টাকারই কিছুটা বিলি-বণ্টন করছেন। সরকারের দুর্নীতিবাজদের খুশি রাখছেন।

    গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে আবুল হাছানাত হুমায়ুন কবীর প্রথম পদায়ন পান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে। চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তার এই পদায়নের ঘটনা তখন সর্বমহলে আলোচিত-সমালোচিত হয়। খাদ্য অধিদপ্তরে তিনি যেসব অপকর্ম করেছেন এর ফিরিস্তি তুলে ধরতে অনেক সময় লাগবে। তবে এক কথায় এইটুকু বলা যায় যে, দুর্নীতিতে অতীতের সকল ডিজিকে তিনি অতিক্রম করেছেন। তখনকার সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের ‘ক্যাশিয়ার’ হিসেবে তাকে আখ্যায়িত করা হতো এই আবুল হাছানাতকে। আওয়ামী লীগ আমলে শুরু হওয়া ৪ হাজার কোটি টাকার মডার্ন ফুড স্টোরেজ প্রকল্পের লুটপাটেও জড়িয়েছেন। বহুল আলোচিত এই প্রকল্পে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের মধ্যে ৩ হাজার কোটিই লুটপাট বা আত্মসাৎ হয়েছে। বর্তমান বিএনপি আমলে খাদ্য মন্ত্রণালয়ের এক তদন্তে তখনকার ডিজি আবুল হাছানাত হুমায়ুন কবীরের দুর্নীতিতে জড়িত থাকার তথ্য-প্রমাণ বেরিয়ে এসেছে। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের ডিপিপি সংশোধন না করেই মহেশ^রপাশা সাইলোর ব্যয় ভেরিয়েশনের যে প্রস্তাবটি অবৈধভাবে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছিল। তখনকার ডিজি আবুল হাছানাত হুমায়ুন কবীর সরাসরি তাতে জড়িত ছিলেন। ভেরিয়েশন প্রস্তাবে দেখানো হয় যে, মাটির নীচে যেসব কাজ সম্পন্ন করা হয়েছে তাতে চুক্তির বাইরে অতিরিক্ত কাজ রয়েছে। অথচ তদন্ত কমিটি অতিরিক্ত কাজের অনুমতিপত্র দেখতে চাইলে পিডি আসাদুজ্জামান তা দেখাতে পারেননি। তিনি ডিজি আবুল হাছানাত হুমায়ুন কবীরের একটি প্রত্যয়নপত্র দেখান। যা অতিরিক্ত কাজের বিষয়ে ঐঙচঊ এর অনুমতিপত্র নয়। এসব গুরুতর অনিয়ম হাতেনাতে ধরা পড়ার পর ডিজি আবুল হাছানাত হুমায়ুন কবীর তড়িঘড়ি করে তখন বিএমইটি-তে বদলি হয়ে যান। এরজন্য অবশ্য তাকে বড় অংকের টাকা খরচও করতে হয়। কারণ বিএমইটি’র (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) ডিজি পদও অত্যন্ত আকষর্ণীয় বলে বিবেচিত। ওই পদায়নে যেতে তাকে অন্ততঃ দশ কোটি টাকা খরচ করতে হয় বলে জানা যায়। যদিও শেষ পর্যন্ত তিনি সেখানে টিকে থাকতে পারেননি ব্যাপক দুর্নীতি প্রবণতার কারণে। পদায়ন হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে। কিন্তু এখানে বেশিদিন থাকতে হয়নি। নতুনভাবে টাকা বিনিয়োগ করে পদায়ন নেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে।

    গত ১৬ জুলাই আবুল হাছানাত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দেন। সেই থেকে মাত্র তিন মাস। এই তিন মাসে আবুল হাছানাত হুমায়ুন কবীর কত টাকা কামিয়েছেন এর কিছুটা হিসাব আছে তাঁর নিয়োজিত দালালদের কাছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বেশিদিন থাকবেন না। এখান থেকে সরাসরি সচিব হবেন, এটা তার টার্গেট। ঘনিষ্ঠদের তাই বলেছেন। তবে যে ক’দিন থাকেন টাকা কামিয়ে নেবেন। তাই অধিদপ্তরের ডিজি পদে যোগদানের শুরুতেই সারাদেশে দালাল নিয়োগ করলেন। এসব দালালদের সঙ্গে আগে থেকেই আবুল হাছানাত হুমায়ুন কবীরের সম্পর্ক ছিল। চাকরি জীবনের প্রথমদিকে চকরিয়ায় কাজ করেছেন। সেখানকারও কয়েকজন দালাল এরমধ্যে এসেছে। সাপ্তাহিক শীর্ষকাগজ প্রতিবেদকের কাছে এ রকমের তিন জন দালালের নাম, ফোন নম্বর এবং কল রেকর্ডও এসেছে- যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়েছেন। ডিজির দপ্তরে প্রতিদিনই এসব দালালের আড্ডা বসতো, জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।

    এসবের মাধ্যমে তিন মাসে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে আবুল হাছানাত কত টাকা কামিয়েছেন সেই প্রশ্নে না গিয়ে এটা বলা যায় যে, অন্য একজনকে সরিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ দখল করতে গিয়ে কত বড় বিনিয়োগ করতে হয়েছে তাকে। কারণ প্রথমতঃ একান্তই বড় ধরনের কিছু না ঘটলে ১৫তম ব্যাচের কাউকে এখন সচিব করার কথা নয়, যেখানে ১৮তম ব্যাচেরও তালিকা শেষ হয়ে আসছে। তাছাড়া সচিব হওয়ার মতো তার যোগ্যতা থাকলে অনেক আগেই তা করা হতো। এরজন্য প্রভাবশালী বলয়সহ সব মালমশলা প্রস্তুত ছিল। এর আগে বেশ কয়েকবার প্রস্তাবও দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দফায় দফায় টুঙ্গীপাড়ায় গিয়ে হুমড়ি খেয়ে পড়া, হাসিনার ফ্যাসিস্ট আদর্শ বাস্তবায়নে অন্যতম সহযোগীর ভূমিকা পালনসহ নানা অনিয়ম-অপকর্ম এবং গুরুতর দুর্নীতির অভিযোগের কারণে সেইসব প্রস্তাব প্রত্যেকবারই ফেরত এসেছে। তাছাড়া এখন আর সচিব হওয়ার সময়ও নেই তার। তারপরও সবাইকে অবাক করে দিয়ে সচিব পদ বাগিয়ে নিয়েছেন।

    সংশ্লিষ্টরা বলছেন, চাকরি জীবনের শুরু থেকেই বেপরোয়া দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে চিহ্নিত ছিলেন আবুল হাছানাত। অন্তর্বর্তী সরকারের আমলে আবুল হাছানাত হুমায়ুন কবীর খাদ্য অধিদপ্তরের ডিজি পদে ছিলেন মাত্র ১১ মাস। এই ১১ মাসেই নানা প্রক্রিয়ায় তিনি প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ছিলেন সরকারের পরিবহন পুলের কমিশনার পদে। আওয়ামী লীগ আমলে ২০২২ সাল থেকে এই আকর্ষণীয় পদায়নে ছিলেন। কেনাকাটার নামে এখন থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। মোটকথা, আবুল হাছানাত এখন টাকার কুমীর। দেশে-বিদেশে, নামে-বেনামে বিপুল সম্পদ গড়েছেন।

    ‘বঙ্গবন্ধুর সৈনিক’ এই আবুল হাছানাত হুমায়ুন কবীররা যখন টাকা দিয়ে সচিব পদ কিনে নিচ্ছেন, ১৭ বছর বঞ্চিত ও হয়রানি-নিপীড়নের শিকার হওয়া, জাতীয়তাবাদী, জিয়া-খালেদা জিয়ার আদর্শের অনুসারী অফিসাররা চেয়ে চেয়ে দীর্ঘশ^াস ফেলছেন। সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে বিএনপি সরকার নিশ্চিতভাবেই এক সময় চোখে অন্ধকার দেখবে। তখন আর করার কিছুই থাকবে না।

    অভিজ্ঞমহলের মতে, বর্তমান ভারপ্রাপ্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত কর্মজীবন, পদোন্নতি ও রাজনৈতিক পরিচয় নিয়ে নিরপেক্ষ পর্যালোচনা হওয়া প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পর কেউ যদি নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নতুনভাবে গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করেন, তবে তাঁর অতীত কর্মকাণ্ডও যাচাই করতে হবে। শুধু মুখের কথায় নয়, কাজ ও রেকর্ডের ভিত্তিতেই একজন কর্মকর্তার অবস্থান মূল্যায়ন করা উচিত।
    বর্তমানে সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিছু ব্যক্তিকে ঘিরে রাজনৈতিক পরিচয়, প্রভাব বিস্তার, অনিয়ম ও স্বার্থসংশ্লিষ্টতার নানা অভিযোগ সামনে আসছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হলে এবং প্রকৃত দায়ীদের জবাবদিহির আওতায় না আনলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও কমবে।

    এ বিষয়ে আবুল হাছানাত হুমায়ুন কবীরের সর্বশেষ কয়েকটি পদায়ন ও কর্মস্থল- বিশেষ করে পরিবহন কমিশনারের কেনাকাটায় কথিত দুর্নীতি-অনিয়মের অভিযোগ, খাদ্য অধিদপ্তর, বিএমইটির ডিজি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি পদের তিন মাসের মেয়াদকাল খতিয়ে দেখার দাবি উঠেছে। উল্লিখিত প্রতিটি বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত হওয়া জরুরি। অভিযোগ সত্য হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; আর অভিযোগ অসত্য হলে সেটিও স্পষ্ট করতে হবে। সরকারকে মনে রাখতে হবে- প্রশাসন কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা বিশেষ বলয়ের সম্পত্তি নয়। প্রশাসন জনগণের সেবক এবং রাষ্ট্রের আইন ও নীতির অধীন।

    জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই আকাক্সক্ষাকে উপেক্ষা করে যদি পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরাই নতুন পরিচয়ে অর্থের বিনিময়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রভাব ধরে রাখেন, তাহলে পরিবর্তনের প্রত্যাশা পূরণ হবে না।

    জনগণ বারবার বলছে, প্রশাসন ঠিকভাবে কাজ করছে না। এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে হলে শুধু দৃশ্যমান সমস্যাগুলো দেখলে চলবে না; প্রশাসনের অভ্যন্তরীণ ক্ষমতা, কাঠামো, পদোন্নতি, পদায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও পর্যালোচনা করতে হবে। ব্যক্তির পরিচয় নয়, তাঁর অতীত কর্মকাণ্ড ও যোগ্যতা বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে। ১৭ বছর কে কোথায় ছিলেন, কী করেছেন- অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক, প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত হোক এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার সঙ্গে সাংঘর্ষিক যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এটাই চায় মানুষ। অন্যথায় প্রশাসনের ভেতরে জমে থাকা সমস্যাগুলো একসময় সরকারের জন্যই বড় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে পরিণত হতে বাধ্য।

  • প্রথাগত ধারা ভেঙে ব্যক্তিত্বের মিলনে জীবনসঙ্গী খোঁজার নতুন মাধ্যম ‘পায়রা’

    প্রথাগত ধারা ভেঙে ব্যক্তিত্বের মিলনে জীবনসঙ্গী খোঁজার নতুন মাধ্যম ‘পায়রা’

    সামাজিক প্রথা ও প্রচলিত পাত্র-পাত্রী খোঁজার গণ্ডি পেরিয়ে ব্যক্তিত্ব, জীবনবোধ এবং পারস্পরিক বোঝাপড়াকে প্রাধান্য দিয়ে জীবনসঙ্গী নির্বাচনের এক অভিনব উদ্যোগ নিয়েছে ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ‘পায়রা’। সম্প্রতি রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘চা থেকে চিরদিন’ শীর্ষক এক বিশেষ চা-চক্রের মাধ্যমে এই কার্যক্রমের নতুন মাত্রা যোগ হয়েছে।

    রাজধানীতে অনুষ্ঠিত এই আয়োজনে ৩০ জন তরুণ ও ৩০ জন তরুণী অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো সাধারণ স্পিড-ডেটিং বা ম্যাট্রিমোনিয়াল ইভেন্ট নয়। বরং সামনাসামনি পরিচয় ও খোলামেলা কথোপকথনের মাধ্যমে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে পাওয়ার একটি শালীন, নিরাপদ ও সম্মানজনক পরিসর তৈরি করাই এর মূল উদ্দেশ্য।

    অনুষ্ঠানে অংশ নেওয়া বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাবরিনা ইসলাম বলেন, আমার পরিবারের সবাই বিদেশে থাকায় দেশে পাত্র খোঁজার কেউ ছিল না। এই আয়োজনটি আমার জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছে।

    অপর অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তা আলী হাসান প্রিন্স বলেন, অনলাইনে পরিচয়ের নানা মাধ্যম থাকলেও সেখানে প্রতারণার ঝুঁকি থেকেই যায়। জীবনের এত বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মুখোমুখি আলোচনা অনেক বেশি নিরাপদ।

    ‘পায়রা’র সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক পরিচয়ের চেয়ে ব্যক্তিত্ব এবং পারস্পরিক সমঝোতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতার চিত্র উঠে এসেছে এই জরিপে—

    ১৫.৭ শতাংশ উত্তরদাতা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ম্যাচমেকিংয়ের ওপর আস্থা প্রকাশ করেছেন।

    অন্যদিকে, ৮১ শতাংশ উত্তরদাতা অভিজ্ঞ ম্যাচমেকার ও প্রযুক্তির সমন্বিত সেবার পক্ষে মত দিয়েছেন।

    পায়রার প্রধান নির্বাহী মোশারাত আহমেদ মেহেক জানান, পায়রাতে কাউকে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে হয় না। সঠিক সঙ্গী খুঁজে পেতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে প্ল্যাটফর্মটি সবসময় সহযোগিতা করে থাকে।

    প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতা এবং পারিবারিক পরিবেশের বিষয়টি মাথায় রেখে প্রযুক্তি ও অনুভূতির চমৎকার সমন্বয় ঘটিয়ে আমরা কাজ করছি। এর মূল লক্ষ্য হলো—মানুষ যেন দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে পারে।

    এর আগে গত জুলাই মাসে মাত্র ২০ জন প্রার্থীকে নিয়ে একই ধরনের একটি আড্ডার আয়োজন করেছিল পায়রা। আয়োজকদের দাবি, ওই অনুষ্ঠানে চার জোড়া প্রার্থী একে অপরকে পছন্দ করেন এবং তাদের মধ্যে এক জোড়া মাত্র তিন সপ্তাহের ব্যবধানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পূর্বের তুলনায় এবারের আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    গ্রাহকসেবার মান আরও উন্নত করতে আগামী ডিসেম্বর মাসেই নিজস্ব মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানিয়েছে পায়রা কর্তৃপক্ষ।

  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান: দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান: দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

    বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ পরিচালনা করে আসছিল বাপেক্স।

    প্রচণ্ড তাপ: সোমবার দুপুরে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করার পর অতিরিক্ত তাপের কারণে সাময়িকভাবে তা বন্ধ রাখা হয়।

    ফায়ার সার্ভিসের উপস্থিতি: পরিস্থিতি নিরাপদে রাখতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতি নিশ্চিত করেই পুনরায় আগুন জ্বালানো হবে।

    উৎপাদন সম্ভাবনা: প্রাথমিক ধারণা অনুযায়ী, এই কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

    তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) বা পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হওয়ার পরই কেবল গ্যাস প্রাপ্তির সুনির্দিষ্ট পরিমাণ এবং চূড়ান্ত তথ্য জানা সম্ভব হবে। দেশের জ্বালানি খাতের জন্য এই নতুন গ্যাসক্ষেত্রটি একটি ইতিবাচক সংযোজন বলে মনে করা হচ্ছে।

  • চীনের ‘গ্রে-জোন’ তৎপরতা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি: তাইপেই রাষ্ট্রদূত

    চীনের ‘গ্রে-জোন’ তৎপরতা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি: তাইপেই রাষ্ট্রদূত

    সমুদ্রপথে চীনের ক্রমবর্ধমান ‘গ্রে-জোন’ তৎপরতা আন্তর্জাতিক আইন ও গণতান্ত্রিক দেশগুলোর নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে তাইপেই প্রতিনিধি কার্যালয়ের রাষ্ট্রদূত ভিনসেন্ট চিন-হসিয়াং ইয়াও। এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় যুক্তরাজ্যসহ সমমনা দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

    সম্প্রতি প্রকাশিত একটি নিবন্ধে রাষ্ট্রদূত ইয়াও উল্লেখ করেন, কর্তৃত্ববাদী দেশগুলোর এ ধরনের তৎপরতা আন্তর্জাতিক নিয়মকানুনকে দুর্বল করে দিচ্ছে। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের মুখে না গিয়েও কৌশলে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর চাপ সৃষ্টি এবং কৌশলগত সুবিধা আদায় করছে এসব দেশ।

    অন্যান্য ঘটনার পাশাপাশি তিনি বেশ কিছু উদ্বেগের বিষয় তুলে ধরেন:

    রাশিয়ার তৎপরতা: গত বছর রাশিয়ার গবেষণা জাহাজ ‘ইয়ান্তার’ ব্রিটিশ জলসীমায় দুবার প্রবেশ করে। এ সময় জাহাজটির নাবিকেরা পানির নিচের যোগাযোগ ক্যাবলের আশপাশে অবস্থান নেন এবং ব্রিটিশ বিমানবাহিনীর পাইলটদের লক্ষ্য করে লেজার নিক্ষেপ করেন।

    বাল্টিক সাগরে ঘটনা: ২০২৪ সালে বাল্টিক সাগরে একটি চীনা জাহাজের বিরুদ্ধে নোঙর টেনে নিয়ে গিয়ে ফাইবার-অপটিক ক্যাবলের ক্ষতি করার অভিযোগ ওঠে। এসব ঘটনার মাধ্যমে মূলত বিশ্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর দুর্বলতা ও সেগুলোর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের ঝুঁকি তৈরি হচ্ছে।

    তাসমান সাগর: ২০২৫ সালে তাসমান সাগরেও চীনা নৌবাহিনী কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই গোলাবর্ষণের মহড়া চালায়। পরে এক বিমানচালকের সতর্কবার্তার মাধ্যমে বিষয়টি জানতে পারে অস্ট্রেলিয়া।

    তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে বলে মনে করেন ইয়াও। তিনি জানান, গত ১১ অক্টোবর তাইওয়ানের জাতীয় দিবসের ঠিক পরদিনই বেইজিং সামরিক মহড়ার ঘোষণা দেয় এবং এক দিনের মধ্যে গোলাবর্ষণসহ সরাসরি সামরিক মহড়া শুরু করে। এর মাধ্যমে তাইওয়ানের গণতান্ত্রিক স্বশাসনকে অস্বীকার করার বার্তা দিচ্ছে চীন।

    রাষ্ট্রদূত সতর্ক করে বলেন, আগাম সতর্কতা ছাড়াই এ ধরনের মহড়া আন্তর্জাতিক সামুদ্রিক ও বেসামরিক বিমান চলাচল নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। এতে নৌ ও আকাশপথের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি মানুষের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এছাড়া তাইওয়ানের পূর্বদিকে চীনা জাহাজের উপস্থিতি বাড়ানো এবং বাণিজ্যিক জাহাজ তল্লাশির মাধ্যমে দ্বীপটিকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বেইজিং।

    তাইওয়ানকে ঘিরে যদি কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে তা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, এমন যুদ্ধের ফলে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ ক্ষতি হতে পারে। পাশাপাশি তাইওয়ানে উৎপাদিত গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টরের সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে শিল্প ও প্রযুক্তি খাত চরম বিপর্যয়ের মুখে পড়ব।

    এই সংকট উত্তরণে সমুদ্রপথে তথ্য আদান-প্রদান জোরদার করা, কৌশলগত অবকাঠামোগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির নীতি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভিনসেন্ট চিন-হসিয়াং ইয়াও।

  • টাঙ্গাইলের গোপালপুরে বিরল শিশুর জন্ম: চার হাত-পা ও দুই মাথাবিশিষ্ট নবজাতককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা।

    টাঙ্গাইলের গোপালপুরে বিরল শিশুর জন্ম: চার হাত-পা ও দুই মাথাবিশিষ্ট নবজাতককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা।

    স্মরণ আহমেদ জীবন, টাংগাইল।

    টাঙ্গাইলের গোপালপুরে একসঙ্গে দুই মাথা, চার হাত এবং একটি পেটবিশিষ্ট এক ব্যতিক্রমী শিশুর জন্ম হয়েছে।

    এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতককে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন কৌতূহলী স্থানীয়রা।

    গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯টার দিকে গোপালপুর উপজেলার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

    হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা সদাগর পাড়া গ্রামের বাসিন্দা সাগর ও নুপুর দম্পতির কোলজুড়ে এই নবজাতক আসে।

    জন্মের পরপরই শিশুটির অস্বাভাবিক ও ব্যতিক্রমী শারীরিক গঠন দেখে চিকিৎসক, নার্স এবং হাসপাতাল চত্বরে থাকা সাধারণ মানুষের মধ্যে গভীর কৌতূহল ও বিস্ময় তৈরি হয়।

    বিশেষ এই শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়া নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। বিরল এই জন্মসংবাদ মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

  • জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

    জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

    আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর কাছ থেকে বাড়তি রাজনৈতিক সুবিধা আদায় করতেই ‘জোট ছাড়ার ফাঁকা আওয়াজ’ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মুখপাত্র আবু হানিফ।

    সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

    ফেসবুক পোস্টে আবু হানিফ বলেন, গণমাধ্যমে এনসিপির জামায়াত জোট ছাড়ার গুঞ্জন বা সংবাদ দেখা গেলেও এর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জামায়াতকে বাদ দিলে এনসিপি রাজনৈতিকভাবে এক প্রকার ‘নিঃস্ব’ হয়ে পড়বে। মূলত স্থানীয় নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা আদায় করতেই জোট ছাড়ার এই কৌশলগত আওয়াজ তোলা হচ্ছে, যাতে জামায়াত তাদের ধরে রাখতে ছাড় বাড়ানোর কথা ভাবে।

    ১. অভ্যন্তরীণ বিভাজন: জামায়াত জোট ছাড়লে এনসিপি দলগতভাবে তিন খণ্ডে বিভক্ত হয়ে পড়বে। যার এক অংশে থাকবেন সাবেক শিবির নেতারা, দ্বিতীয় অংশে সাবেক পরিষদ এবং অন্য অংশে সাধারণ সদস্যরা।
    ২. তৃণমূলে সাংগঠনিক শূন্যতা: তৃণমূলে আলাদাভাবে এনসিপির তেমন কোনো শক্ত ভিত্তি বা অস্তিত্ব নেই বললেই চলে; এক অর্থে ‘যাহা জামায়াত, তাহাই এনসিপি’।

    এই বাস্তবতার কারণে এনসিপি চাইলেও কখনো জামায়াতের সঙ্গ ছাড়তে পারবে না বলে মনে করেন গণঅধিকার পরিষদের এই নেতা।

  • গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারত ইতিবাচক ও সঠিক সিদ্ধান্ত নেবে বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    সোমবার (২ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে বর্তমানে আলোচনা চলমান রয়েছে এবং দুই দেশের উচ্চপর্যায়ের কমিটির সমঝোতার মাধ্যমেই এটি চূড়ান্ত হবে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বিএনপি সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি।

    এদিকে তুরস্কে অনুষ্ঠেয় আসন্ন জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, জলবায়ু সম্মেলনের দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি যোগ দেবেন। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের সুনির্দিষ্ট চাহিদাসমূহ বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

    এছাড়া গত ছয় মাসে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং অর্জিত সাফল্যসমূহও বিশ্বমঞ্চে তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

  • আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

    আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

    জনস্বাস্থ্য সুরক্ষাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়ে নিম্নমানের ঔষধ বাজারে বহাল তবিয়তে রাখার অভিযোগ উঠেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের বিরুদ্ধে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে যোগসাজশ, ঘুষ-দুর্নীতি এবং মান-বহির্ভূত ঔষধর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে অনিয়মের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (NDCL), মহাখালী, ঢাকা কর্তৃক বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত বহুল ব্যবহৃত দুটি ঔষধ—Maxcoral-DX Tablet এবং Maxcoral-D Tablet-এর নমুনা পরীক্ষা করা হয়। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে উভয় ঔষধর নির্দিষ্ট ব্যাচকে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং মান-বহির্ভূত হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়।

    প্রতিবেদন অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর (ব্যাচ নং- 5K17274) ঘোষিত ভিটামিন-ডি৩ প্রতি ট্যাবলেটে ৪০০ IU থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া গেছে মাত্র ২৭৩.৮১ IU, যা প্রায় সাড়ে একত্রিশ শতাংশ কম। একইভাবে Maxcoral-D Tablet-এর (ব্যাচ নং- 5K12276) ঘোষিত ভিটামিন-ডি৩ ২০০ IU-এর বিপরীতে পাওয়া যায় ১৩৫.৫২ IU, অর্থাৎ প্রায় সাড়ে বত্রিশ শতাংশ ঘাটতি। ড্রাগ অ্যানালিস্ট তার প্রতিবেদনে সুষ্পষ্টভাবে উল্লেখ করেন যে, পরীক্ষিত নমুনাগুলো নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয় এবং সম্পূর্ণ মান-বহির্ভূত।

    এই ভয়াবহ মানহীনতা প্রমাণিত হওয়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ঔষধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং অবিলম্বে উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মান-বহির্ভূত ঔষধর বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি ঘটে এরপর থেকেই।

    অভিযোগ উঠেছে, লাইসেন্সিং অথরিটি মোহাঃ আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে এই আদেশের পরবর্তী বাস্তবায়ন রহস্যজনকভাবে থমকে যায়। ঔষধ আদালতে নিয়মিত মামলা দায়েরের কথা থাকলেও তা ফাইলবন্দী করে রাখা হয় কিংবা নামমাত্র পদক্ষেপে ঝুলিয়ে রাখা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, নিবন্ধন স্থগিত থাকার পরেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অবৈধ উপায়ে তাদের উৎপাদিত মানহীন ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রি অব্যাহত রেখেছে।

    প্রশ্ন উঠেছে, সরকারি পরীক্ষাগারে প্রমাণিত মানহীন ও জীবনঘাতী উপাদানের ঘাটতিযুক্ত ঔষধ জব্দের পর এবং আদালতের মামলার নির্দেশ থাকার পরেও কোন অদৃশ্য শক্তির বলে দায়িত্বরত মহাপরিচালক এই প্রভাবশালী ঔষধ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন না? এর নেপথ্যে মোহাঃ আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো অনৈতিক আর্থিক লেনদেন, ঘুষ বা বড় ধরনের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে এখন চারদিকে গুঞ্জন চলছে।

    জনস্বাস্থ্য ও সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন নগ্ন লঙ্ঘন রোধে এবং দুর্নীতির মূল উদঘাটন করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি সুনির্দিষ্ট অভিযোগের আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে দাপ্তরিক নথি সংগ্রহ, মামলা না হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান, অবৈধ আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা এই চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত

  • ঠাকুরগাঁও-১ এর এমপি মির্জা ফয়সল ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আগামীকাল

    ঠাকুরগাঁও-১ এর এমপি মির্জা ফয়সল ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আগামীকাল

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায়। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

    জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

    এর আগে গত শনিবার নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে মির্জা ফয়সল আমীনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ প্রতীক) ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

    উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

    অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে আজ সোমবার গেজেট প্রকাশ করেছে ইসি। গত ১ অক্টোবর তৎকালীন সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিল। পরবর্তীতে ১২ নভেম্বর ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হলেও একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।