Blog

  • নিজের ভোট দিলেন মির্জা ফখরুল, প্রার্থী হয়েও ভোট দিতে পারলেন না অলি আহমদ

    নিজের ভোট দিলেন মির্জা ফখরুল, প্রার্থী হয়েও ভোট দিতে পারলেন না অলি আহমদ

    দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য (এমপি) ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের পক্ষে কোনো ভোট দিতে পারছেন না জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, কারণ তিনি এই সংসদের সদস্য নন।

    অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় এই নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

    রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কেবল জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনে ভোটার হওয়ার যোগ্য। বর্তমানে সংসদের ৩৪৯ জন সংসদ সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। উল্লেখ্য, আদালতের আদেশে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচন স্থগিত/প্রার্থী অযোগ্য হওয়ায় আসনটি খালি রয়েছে।

    সংসদের বর্তমান আসন বিন্যাস অনুযায়ী, বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন এমপি রয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন ও স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

    এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করে। নির্ধারিত সময় অনুযায়ী গত ১৩ আগস্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

    সব প্রস্তুতি শেষে আজ সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে। তবে প্রার্থী হয়েও এমপি না থাকায় ভোটার তালিকায় নাম না থাকায় নিজের পক্ষে একটি ভোটও দিতে পারলেন না অলি আহমদ।

  • মধুমিতায় শুরু হচ্ছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ চলচ্চিত্র উৎসব

    মধুমিতায় শুরু হচ্ছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ চলচ্চিত্র উৎসব

    ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর ঐতিহ্যবাহী ‘মধুমিতা’ সিনেমা হলে শুরু হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই উৎসবটি চলবে পুরো এক সপ্তাহ।

    গতকাল বুধবার মধুমিতা সিনেমা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের সার্বিক বিষয় তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

    সপ্তাহব্যাপী এই উৎসবে ক্ল্যাসিক ও জনপ্রিয় মোট ১৩টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের নির্ধারিত সময়সূচি:

    • ২২ আগস্ট (উদ্বোধনী দিন): সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক ছবি ‘মুখ ও মুখোশ’।

    • ২৩ আগস্ট: দুপুর ৩টায় ‘নবাব সিরাজ উদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’।

    • ২৪ আগস্ট (সোমবার): দুপুর ৩টায় ‘জীবন থেকে নেয়া’ এবং সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’।

    • ২৫ আগস্ট: দুপুর ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’।

    • ২৬ আগস্ট: দুপুর ৩টায় ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’।

    • ২৭ আগস্ট: দুপুর ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় ‘দহন’।

    • ২৮ আগস্ট (সমাপনী দিন): দুপুর ৩টায় ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’।

    উৎসবের সমাপনী দিনে শুধু চলচ্চিত্র প্রদর্শনীই নয়, বরং চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী, পরিচালক, গীতিকার, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, লেখক ও চিত্রগ্রাহকসহ মোট ৫৮ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

    উৎসবটি সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু এবং সাংবাদিক আহমেদ তেপান্তর।

  • শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ

    শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ


    রাজধানীর ধানমন্ডি ৩২-এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
    বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী বাদী হয়ে এই মামলার আবেদন জানান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষমাণ রাখেন।
    পরবর্তীতে, ঘটনার সঙ্গে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা গ্রহণযোগ্যের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
    মামলার আবেদনে ড. ইউনূস ও ড. আসিফ নজরুল ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, মাহফুজ আলম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূইয়া, আক্তার হোসেন, মো. হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতৃত্ব ও পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সরোয়ারের মতো অনলাইন অ্যাক্টিভিস্টদের আসামি করা হয়।
    আবেদনে অভিযোগ করা হয়েছিল, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে আসামিদের প্রত্যক্ষ উসকানি ও সহায়তায় হাজার পাঁচেক দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র, বুলডোজার ও বিস্ফোরক নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে হামলা চালায়।
    তারা ভবনটিতে ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল ও গুরুত্বপূর্ণ নিদর্শন লুটপাট করে এবং পরদিন বিকেল পর্যন্ত ভবনটির একাংশ গুঁড়িয়ে দেয়।
    এছাড়া কয়েকজন আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এতে ইন্ধন দিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্তরা তা রোধে ব্যবস্থা নেননি বলেও আবেদনে দাবি করা হয়েছিল।
  • বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

    বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

    বঙ্গভবনে শেষ কার্যদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

    শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

    বিদায়কালে বঙ্গভবনে তাঁকে স্পেশাল গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  

    আগামীকাল শুক্রবার সন্ধ্যায় দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নিজেই নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

    নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ত্যাগ করলেন।   

  • কাশিয়ানীতে সরকারি  পুকুর পাড়ের গাছ বিক্রির অভিযোগ!

    কাশিয়ানীতে সরকারি পুকুর পাড়ের গাছ বিক্রির অভিযোগ!

    গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাস-পুকুরপাড়ের ১১টি মূল্যবান গাছ অনুমতি ছাড়াই বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

     

    কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল বড় মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সোহেল মোল্যা একই গ্রামের মৃত জিন্নাত আলী মোল্যার ছেলে।

     

    স্থানীয় সূত্রে জানা গেছে, তারাইল বড় মাঠের পাশে অবস্থিত সরকারি খাস পুকুরপাড়ে দেবদারু, উড়িয়াম, কড়াই ও লাটিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১১টি গাছ ছিল।

    সরকারি অনুমতি ছাড়াই এসব গাছ একই গ্রামের রিপন শেখের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন সোহেল মোল্যা।

    বুধবার সকালে রিপন শেখ শ্রমিক নিয়ে গাছগুলো কাটতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

     

    এ সময় স্থানীয়রা গাছ কাটায় বাধা দেন এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরে স্থানীয় তহশীলদার ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করেন।

     

    অভিযুক্ত সোহেল মোল্যার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি পুকুরটি লিজ নিয়েছি। সরকারিভাবে নতুন করে গাছ লাগানো হবে বলে পুকুরপাড়ের আগাছা পরিষ্কার করতে বলা হয়েছে।

    কিন্তু রিপন বড় গাছ কেটে ফেলেছে।’

     

    গাছের ক্রেতা রিপন শেখ বলেন, ‘আমি সোহেল মোল্যার কাছ থেকে ১১টি গাছ ২৫ হাজার টাকায় কিনেছি। শ্রমিক নিয়ে গাছ কাটতে এসেছি। ৭টি কাটার পর তহশীলদার এসে বাধা দিয়েছেন।’

     

    ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘অনুমতি ছাড়া কারও গাছ কাটার এখতিয়ার নেই। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭টি কাটা গাছ উদ্ধার করেছি। বাকি চারটি গাছ এখনও কাটা হয়নি।

    এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’

    কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) আমাকে জানিয়েছেন।

    কাটা গাছগুলো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জব্দ করতে বলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     

  • ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় প্রার্থীরা

    ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় প্রার্থীরা

    দেশের নির্বাচন পরিচালনার অংশ হিসেবে অনুষ্ঠিত ভোটগ্রহণে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা।

    বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত বুথে ভোট প্রদান শুরু হয়।   

    ভোটে অংশ নিয়ে নিজ নিজ প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা। এ সময় সরকারি দল ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোট ভোটারদের মধ্যে অধিকাংশ সংসদ সদস্য ইতোমধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।   

    নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশন Secretariat, এবং সার্বিক সহযোগিতা করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ। সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া সংসদ ভবনের অভ্যন্তরেই সম্পন্ন হচ্ছে।   

    নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিসাইডিং কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ভোট গণনা শুরু করবেন। গণনা শেষে কতটি ভোট জমা পড়েছে, কতটি বৈধ বাতিল ঘোষণা করা হয়েছে এবং চূড়ান্ত ফলাফলে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছেন—তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিধি মোতাবেক চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।   

  • রূপপুরে ১৮৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের দূর্নীতি

    রূপপুরে ১৮৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের দূর্নীতি

    একের পর এক বিতর্কিত কান্ড ঘটিয়ে চলছে পাবনা গণপূর্ত। যার কেন্দ্রবিন্দুতে আছেন ডিভিশনটির বর্তমান নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীর। চাকরি জীবনে এভাবে অনৈতিক কর্মান্ডের মাধ্যমে উত্তরায় বিলাশবহুল স্টুডিও এপার্টমেন্ট, পাবনা শহরে বাড়ি ও ভাঙ্গুরায় কয়েকশ’ বিঘা জমিসহ নামে-বেনামে শতাধিক কোটি টাকার মালিক হয়েছেন ফ্যাসিস্ট দোসর এই গণপূর্ত কর্মকর্তা। তথ্য সংশ্লিষ্ট ািনর্ভরযোগ্য সূত্রের।
    অনুসন্ধানে জানা যায়, পাবনা গণপূর্তের অধীনে নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে ১০ তলা মূলভবনের বেজমেইন্ট পিলার নির্মাণে পাথরের পরিবর্তে ব্রিকচিপস (ইটের খোয়া) ব্যবহার করা হয়েছে। এ নিয়ে স্থানীয় পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি প্রকৌশলী রাশেদ কবির বা ঠিকাদারী প্রতিষ্ঠানের সাজিন কনস্ট্রকাশনের বিরুদ্ধে। বিষয়টি জেনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ পাবনা গণপূর্তের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর পাবনা জেলার পক্ষ থেকে মানব বন্ধন করার ঘোষণা দেন তার ফেসবুক প্রোফাইলে। গত ২৩ জুলাই তিনি ওই পোষ্ট দিলেও পরবর্তীতে রহস্যজনক কারণে তা উধাও হয়ে যায়।
    এছাড়া স্থানীয় গণমাধ্যমে ক্যামেরার সামনে নিজের বঞ্চিত হওয়ার সাক্ষাৎকার দেওয়া এবং রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নিকট রাশেদ কবীরের সর্বগ্রাসী অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একটি চিঠি লেখার অপরাধে স্থানীয় প্রবীণ ঠিকাদার মিনহাজ উদ্দিনকে একদল অপরিচিত লোক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে পাবনার বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক পর্যায়ে গণপূর্ত অফিসে নকল প্যাড বানিয়ে ওই চিঠির বিরুদ্ধে লিখে নেন আরেকটি চিঠি। আবার মোবাইলে ধারন করেন ভিডিও স্বীকারোক্তি। গণমাধ্যমের নিকট সাক্ষাৎকার দেওয়ার পরিনতি নিয়ে এখনও ভীত সন্ত্রস্ত ঠিকাদার মিনহাজ। তিনি নিজের নিরাপত্তা ও পরিবারের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। এভাবে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের স্টীমম রোলার চালিয়ে আসছেন গণপূর্তের এই কর্মকর্তা।
    প্রকৌশলী রাশেদের চরমপন্থী কানেকশনের কারণে স্থানীয় সাংবাদিকেরাও তার বিরুদ্ধে কিছু লেখার সাহস দেখান না। তার সাক্ষাৎকার নিতে গেলেও গণমাধ্যম কর্মীদের সন্ত্রাসী হুমকি মামলা-হামলার ভয় দেখানো হয়। সন্ত্রাসী কানেকশন, স্থানীয় ক্ষমতা ও অবৈধ অর্থের প্রভাবে পাবনা গণপূর্ত বিভাগে অনেকটা যা খুশি তাই করছেন এই দুর্নীতিবাজ লুটেরা প্রকৌশলী।
    নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির স্বৈরাচার সরকারের আমলে ২০২৪ সালে প্রথমদিকে চাকরি বিধি ভঙ্গ করে নিজজেলা পাবনায় পোস্টিং বাগিয়ে নিয়ে অনিয়ম দুর্নীতি গোপণ টেন্ডার বাণিজ্যসহ সর্বগ্রাসী লুটপাটে হয়ে উঠেন অপ্রতিরোধ্য। পরবর্তীতে অন্তরবর্তী সরকারের আমলে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছেলের বন্ধু পরিচয়ে রুপপুর গ্রীণসিটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫শ’ শয্যায় উন্নীতকরণ প্রকল্পসহ সকল ধরণের কাজে হরিলুট চালিয়েছেন তিনি। এমনকি পিপিআর এর বিধি লংঘন করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ শেষ না হলেও ৯ তলার ওপরে গ্লাস টাওয়ার নির্মাণ কাজের নামে প্রায় ৫ কোটি টাকা উঠিয়ে ভাগ-বাটোয়ারা করার অভিযোগ উঠেছে।
    পাবনা গণপূর্তের আহ্বান করা টেন্ডারে (আইডি নং ১২১৭৬৫০) হাসপাতাল ভবনের ‘এ’ ব্লক সংলগ্ন খোলা ছাদে কাচের কাজ নির্মাণের কথা বলা হয়েছে। কাজটি টুঙ্গিপাড়ার বাসিন্দা যুবলীগ নেতা ও আ’লীগ আমলে নগর গণপূর্ত ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজকে পাইয়ে দেওয়া হয়েছে। ৪ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৯৫৫ টাকার এই কাজের বিল ২০২৫-২০২৬ অর্থবছরে পরিশোধ করা হয়েছে। অথচ এ কাজের বাস্তব কোনো অস্তিত্ব নেই। দ্বীন ইসলাম নিজেও গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন, শাহাদাত হোসেনকে তার লাইসেন্স ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কিন্তু কাজের অবস্থা কী- তা জানেন না। এভাবে হাসপাতালটির মূলকাজ শেষ না হলেও রিমেইনিং ওয়ার্কস এর নামে ৬ গ্রুপে দরপত্র আহ্বান করে পছন্দমতো ৬টি প্রতিষ্ঠানের অনুকূলে কাজ পাইয়ে দিয়ে ২৭ কোটি ৪৫ লাখ টাকা লোপাটের অভিযোগ নিয়ে গণমাধ্যমে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। এমনকি পিপিআর বহির্ভূতভাবে ওই টেন্ডারের প্যাকেজ অনুমোদনে সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের স্বাক্ষর জাল করা হয়। ওই ধরণের জালিয়াতি করেও বহালতবিয়তে আছেন প্রকৌশলী রাশেদ কবীর।
    যন্ত্রপাতি কান্ড
    ‘বালিশ কান্ড’র পর এবার পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পে নতুন এক অনিয়মের চিত্র ফুটে উঠেছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের প্রতিবেদনে। আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’র ১১টি ভবনের বৈদ্যুতিক উপকেন্দ্রের যন্ত্রপাতি ও জেনারেটর ক্রয়ে সরকারি মূল্যের তুলনায় প্রায় আটগুণ বেশি অর্থ পরিশোধের প্রমাণ পেয়েছেন নিরীক্ষকরা।
    নিরীক্ষা প্রতিবেদন বলছে, যেসব যন্ত্রপাতির সরকারি মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা, সেগুলো কিনতে ব্যয় করা হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থ্যাৎ, অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা, যা দেশের মানুষের ট্যাক্স ও রাষ্ট্রীয় কোষাগারের জন্য বাড়তি আর্থিক চাপ।
    সিএজি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত দর ও দাপ্তরিক প্রাক্কলনের তুলনায় অস্বাভাবিক দামে এই যন্ত্রপাতি কেনায় সরকারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এর আগে বালিশ, আসবাব ও নির্মাণসামগ্রী ক্রয়েও অনিয়মের অভিযোগ উঠলেও এবার বিদ্যুৎ সরঞ্জাম কেনার পুরো প্রক্রিয়ায় দরপত্র প্রণয়ন, মূল্যায়ন, কাজের আদেশ, বিল অনুমোদন ও অর্থ পরিশোধ প্রতিটি ধাপে প্রশ্ন তুলেছে নিরীক্ষা সংস্থা।
    গোপনীয়তার শর্তে সিএজির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘নিরীক্ষায় কয়েকটি পণ্যের দাম সরকারি দরের তুলনায় অস্বাভাবিক বেশি পাওয়া গেছে। সামগ্রিক দর প্রাক্কলনের কাছাকাছি রাখলেও নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে দাম বাড়ানো হয় কয়েক গুণ। দর যাচাই, মূল্যায়ন কমিটি গঠন ও নিয়ম না মানায় সরকারের বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আপত্তিকৃত অর্থ ফেরত আনার সুপারিশ করা হয়েছে।
    দাম বাড়ানোর ফন্দি-ফিকির
    প্রকল্পটিতে ১ হাজার ৬০০ কেভিএ উপকেন্দ্র, জেনারেটর, লিফট ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন স্থাপনা অন্তর্ভুক্ত ছিল। তবে নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ঠিকাদাররা কৌশলগতভাবে এসি বা অন্যান্য পণ্যের দাম কম দেখিয়ে বৈদ্যুতিক উপকেন্দ্র ও জেনারেটরের দাম অস্বাভাবিক বাড়িয়ে রেখেছেন। ফলে দরপত্রের মোট মূল্য প্রাক্কলনের কাছাকাছি থাকলেও, গুরুত্বপূর্ণ পণ্যের দাম কয়েক গুণ বেশি ধরায় আর্থিক অনিয়ম হয়েছে।
    একটি ভবনেই লুটপাট ১৮ কোটি
    সাত নম্বর ভবনের উদাহরণটিই রাষ্ট্রীয় অর্থের অপচয়ের ধরন ফুটিয়ে তোলে: উচ্চ ভোল্টেজ নিয়ন্ত্রণ যন্ত্রপাতিঃ গণপূর্তের নির্ধারিত মূল্য মাত্র ১০ লাখ ৩২ হাজার টাকা অথচ এ বাবদ বিল ৪ কোটি ৫০ লাখ টাকা।
    একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারঃ নির্ধারিত মূল্য ৪০ লাখ ৪০ হাজার টাকা অথচ বিল ৪ কোটি ৪০ লাখ টাকা।
    নিম্ন ভোল্টেজের নিয়ন্ত্রণ সরঞ্জামঃ নির্ধারিত মূল্য প্রায় ১৬ লাখ ৩১ হাজার টাকা অথচ বিল ধরা হয় ৩ কোটি ২ লাখ টাকা।
    পাওয়ার ফ্যাক্টর করেকশন প্যানেলঃ সরকারি মূল্য ১০ লাখের কম অথচ বিল ২ কোটি টাকা।
    দুটি জেনারেটরঃ সরকারি দর ১ কোটি ৬৮ লাখ টাকা অথচ বিল ৫ কোটি ৬৮ লাখ টাকা।
    শুধু এই পাঁচ ধরনের যন্ত্রপাতির জন্য ওই একটি ভবনে বিল করা হয় ১৯ কোটি ৬০ লাখ টাকা, যদিও সরকারি মূল্য ছিল ১ কোটি ৮৪ লাখ টাকা। অর্থ্যাৎ, একটিমাত্র ভবনে অতিরিক্ত খরচ হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ টাকা।
    তিন ঠিকাদার পেয়েছে ১৮৭ কোটি টাকা বেশি
    অনুসন্ধানে নথি পর্যালোচনায় দেখা যায়, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড ৫টি ভবনে পেয়েছে প্রায় ৯২ কোটি টাকা, যেখানে সরকারি দর ছিল ১২ কোটি ২৭ লাখ টাকা; অতিরিক্ত প্রায় ৭৯ কোটি ৭৩ লাখ টাকা। সাজিন কনস্ট্রাকশেনর আরেকটি প্রতিষ্ঠান সাজিন এন্টারপ্রাইজ ৪টি ভবনে পেয়েছে ৮২ কোটি ৪৯ লাখ টাকা, সরকারি দর ৯ কোটি ৮২ লাখ টাকা; অতিরিক্ত ৭২ কোটি ৬৭ লাখ টাকা। এমএসসিএল-জিকেবিপিএল যৌথ উদ্যোগ ২টি ভবনে পেয়েছে ৩৯ কোটি ৩৯ লাখ টাকা, সরকারি দর ৪ কোটি ৯১ লাখ টাকা; অতিরিক্ত ৩৪ কোটি ৪৮ লাখ টাকা।
    মোট তিন ঠিকাদারকে দেওয়া হয় ২১৩ কোটি ৮৯ লাখ টাকা, অথচ একই যন্ত্রপাতির সরকারি মূল্য ছিল মাত্র ২৬ কোটি ৯৯ লাখ টাকা।
    পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। ২০১৭ সালের নভেম্বরে প্রথম ইউনিটের কাজ শুরু হয়, দ্বিতীয়টির কাজ শুরু হয় পরের বছর। প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ‘গ্রিন সিটি’র ১১টি ভবনের বিদ্যুৎ সরঞ্জাম ক্রয়েই ধরা পড়েছে প্রায় ১৮৭ কোটি টাকার আর্থিক অনিয়ম। নিরীক্ষা প্রতিবেদনে দরপত্র মূল্যায়ন কমিটি ও বিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আপত্তিকৃত ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করে সরকারি তহবিলে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
    বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য প্রকৌশলী রাশেদ কবীরের মোবাইলে একাধিকবার যোগাযোগ করে কোন সাড়া না পাওয়া যায়নি।

  • বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

    বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

    বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও ০২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

    গত ১৯ /০৮/২০২৬ খ্রি. তারিখে রাজশাহী ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিপিসির সাইবার পার্সোনেল ডেভেলাপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এর একটি আভিযানিক দল।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম (০১) সৈয়দ জামান (২৭), পিতা- সৈয়দ হায়দার আলী, মাতা- শাহানাজ পারভীন, সাং- গ্রাম- দূর্গাপুর, নড়াইল পৌরসভা, জেলা- নড়াইল; (০২) রুহুল কুদ্দুস @ বাপ্পী (২৮), পিতা- মো. আসলাম উদ্দীন, মাতা- মোছা. আনজুয়ারা বেগম, সাং- জামিরা, পোস্ট- সিংহঝুলী, থানা- চৌগাছা, জেলা-যশোর। প্রথমে সৈয়দ জামান (২৭) কে গত ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখ দুপুরে রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকা থেকে এবং তার দেওয়া তথ্য মতে রুহুল কুদ্দুস@বাপ্পী কে ঐদিন দিবাগত রাতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কোটচাঁদপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, সিপিসি নিয়মিত সাইবার মনিটরিং করাকালীন দেখতে পায় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) ওয়েবসাইটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছে। বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে সিআইডি বাদী হয়ে পল্টন (ডিএমপি) থানায় মামলা নং-২০, তারিখ- ১৭/০৫/২০২৬ খ্রি., ধারা- সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)/২৯(২) রুজু করে। মামলা রুজুর পর সিআইডির সাইবার পুলিশ সেন্টার তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তপূর্বক জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করে সেগুলো বেটিং সাইটে ব্যবহার করে আসছিল। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ হতে নিয়োগপ্রাপ্ত এজেন্টরা তাদের কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করে আসছিল মর্মে তথ্য পাওয়া যায়। মামলাটির তদন্তে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে ব্যবহৃত এজেন্ট নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়।

    প্রাথমিক তদন্তে জানা যায় রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন ছিল সৈয়দ জামান। তদন্তে দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত অনলাইন বেটিং সাইটের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচারের তথ্য পাওয়া যায়। এসব সাইটে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে অনলাইন বেটিং এবং অনলাইন ক্যাসিনো পরিচালনা করা হচ্ছিল মর্মেও প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া যায়।

    এছাড়াও মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডি জানতে পারে যে গ্রেফতারকৃতরা দেশের ভিন্ন ভিন্ন এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে অনলাইন বেটিং সাইটে যুক্ত করতেন। এসব নম্বর ও হিসাবের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ গ্রহণ এবং অর্থ উত্তোলনের ব্যবস্থা করা হতো। পরবর্তীতে অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা নিজেদের কমিশন কেটে রাখার পর অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে রূপান্তর করে বিদেশে পাচার করত।

    গ্রেফতারকৃত সৈয়দ জামান ও রুহুল কুদ্দুস @ বাপ্পী নিজ নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়া সাইটে সক্রিয় করার পাশাপাশি বিভিন্ন এজেন্টের সিম সংগ্রহ করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যুক্ত করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তারা অনলাইন জুয়া সাইটের অর্থ জমা ও উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া যায়।

    উল্লেখ্য, একই মামলায় সম্পৃক্ততার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সিআইডি মোট ০৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। গত ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) ও মো. জুয়েল রানা (৩২); ১৬ জুন ২০২৬ তারিখে নরসিংদী ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মো. রায়হান খান (২১), মো. পাভেল রহমান ভূইয়া (২৩) ও আবু জোবায়ের সানি (৩৬); এবং ১২/০৭/ ২০২৬ খ্রি. তারিখে নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দীন (৩৩) ও সুমন রায় (২৮) কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির সাইবার পার্সোনেল ডেভেলাপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট শাখা। এ চক্রের সঙ্গে দেশের বাইরে অবস্থানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের যোগসূত্র রয়েছে কি না এবং অবৈধভাবে লেনদেনকৃত অর্থ দেশের বাইরে পাচার করা হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্তে অনলাইন বেটিং সাইটগুলোর পরিচালনাকারী, এজেন্ট, অর্থ লেনদেনে ব্যবহৃত এমএফএস ও ব্যাংক হিসাবের মালিক এবং চক্রটির দেশি-বিদেশি অন্যান্য সহযোগীদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    সিআইডি দেশের জনগণকে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে অনলাইন বেটিং বা জুয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের মাধ্যমে অর্থ লেনদেন না করার এবং এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
    [2:12 PM, 8/20/2026] +880 1410-562975: ২০২৫ সালের ৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটি দায়েরের আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা (৪৪) নামে এক নারী। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

    মামলার আবেদনে আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আক্তার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, নুরনবী (অব. কর্নেল), তাহরিমা জান্নাত (সুরভী), মো. মিলন (বুলডোজার সরবরাহকারী), ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদ।

    ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ
    আবেদনে বলা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট তারিখে ১ থেকে ৯ নং আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বা উসকানীতে এবং সার্বিক সহযোগীতায় বাকি আসামি এবং অজ্ঞাতনামা ৩০০০-৫০০০ আসামীগণ বেআইনী জনতাবদ্ধভাবে লাঠিসোটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ সহ মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ধানমন্ডি ৩২-এ অবস্থিত বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের গৌরব উজ্জল সূতিকাগার এবং ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাস ভবন) আক্রমন চালায়। তারা ভবনে ঢুকে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ঐতিহাসিক নিদর্শন দলিল, মুক্তিযুদ্ধেও দলিল, প্রামান্যচিত্র, বই, পুস্তক সহ মূল্যবান সম্পদসমূহের ব্যাপক ক্ষতিসাধন, লুটপাট করে নিয়ে যায় এবং উক্ত ভবনে আগুন দেওয়া হয়।

    পরে দুটি বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে রাতভর ভবনটি ভাঙার কাজ শুরু করা হয় এবং পরদিন ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

    মামলার আবেদনে আরও বলা হয়, মামলার ১১ নম্বর আসামি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ এরপর রাত ৯টার পর মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ভবনটি ধ্বংস করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

    বাদীপক্ষের আইনজীবী মামলার আবেদনে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫, ৪২৭, ৪৩৫, ৪৩৮, ৪৪৮, ৪২০, ৫০৬ ও ৫০৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেওয়ার আবেদন করেছেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন

  • ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় ড.ইউনূস – হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় ড.ইউনূস – হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    ২০২৫ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা (৪৪) নামে এক নারী। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

    মামলার আবেদনে আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, সাংবাদিক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ারসহ আরও অনেকে।

    আবেদনে বলা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট ১ থেকে ৯ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদে বেআইনি জনতাবদ্ধ হয়ে ৩০০০-৫০০০ জন লাঠিসোটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায়। তারা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র, বইসহ মূল্যবান সম্পদ লুটপাট করে। পরে দুটি বুলডোজার ও এক্সকাভেটর এনে রাতভর ভবনটি ভাঙা হয় এবং ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত তা গুঁড়িয়ে দেওয়া হয়।

    আবেদনে আরও অভিযোগ করা হয়, মামলার ১১ নম্বর আসামি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ এরপর রাত ৯টার পর মিছিল নিয়ে বাসভবনে হামলা ও বিস্ফোরক ব্যবহার করে ভবনটি ধ্বংস করা হয়।

    মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫, ৪২৭, ৪৩৫, ৪৩৮, ৪৮, ৪২০, ৫০৬ ও ৫০৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন বাদীপক্ষের আইনজীবী।

  • ট্রাম্পের সঙ্গে বৈঠকে ‘কোনও আগ্রহ নেই’ পিয়ংইয়ংয়ের, ওয়াশিংটনের কূটনীতিকে ‘সময় নষ্ট’ বলল উত্তর কোরিয়া

    ট্রাম্পের সঙ্গে বৈঠকে ‘কোনও আগ্রহ নেই’ পিয়ংইয়ংয়ের, ওয়াশিংটনের কূটনীতিকে ‘সময় নষ্ট’ বলল উত্তর কোরিয়া

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

    উত্তর কোরিয়ার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশিংটনের সাথে এই মুহূর্তে কোনো ধরনের শীর্ষ বৈঠকে বসার ইচ্ছা তাদের নেই।

    উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নবায়নের চেষ্টা কেবল ‘রাজনৈতিক প্রচারণামূলক কৌশল’ এবং এতে তাদের মূল্যবান সময় নষ্ট হবে।

    তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন মুখে আলোচনার কথা বললেও বাস্তবে পিয়ংইয়ংয়ের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ অব্যাহত রেখেছে।

    পিয়ংইয়ংয়ের এই অবস্থান প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়াকে আলোচনা টেবিলে ফেরাতে ওয়াশিংটন ও সিউল যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তবে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

    এদিকে, সিউলের সামরিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া বর্তমানে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে।

    ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও পিয়ংইয়ংয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা আপাতত বেশ কম।