Blog

  • মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনীতির নতুন মেরুকরণ

    মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনীতির নতুন মেরুকরণ

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে।

     

    সাময়িক কোনো হুমকি মোকাবিলার চেয়েও এই জোটের মূল উদ্দেশ্য আঞ্চলিক তিন পরাশক্তির কৌশলগত স্বার্থের এক অভূতপূর্ব মেলবন্ধন তৈরি করা।

     

    বহিরাগত শক্তির ওপর দীর্ঘদিনের নিরাপত্তানির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে ঝুঁকি বণ্টন এবং আত্মরক্ষা সক্ষমতা বাড়ানোই এই নতুন প্রতিরক্ষা অক্ষের প্রধান দর্শন।

     



    বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি ও ইসলামি বিশ্বের প্রাণকেন্দ্র হিসেবে সৌদি আরবের রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব অপরিসীম।

     

    অন্যদিকে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ন্যাটো সদস্য তুরস্কের রয়েছে অত্যন্ত আধুনিক প্রতিরক্ষা শিল্প, বিমান ও নৌবাহিনী এবং ড্রোন প্রযুক্তির অভূতপূর্ব সাফল্য।

     

    আর দক্ষিণ এশিয়ার পারমাণবিক পরাশক্তি পাকিস্তানের রয়েছে সমৃদ্ধ সামরিক অভিজ্ঞতা ও বৃহৎ সামরিক কাঠামো।

     

    এই তিন শক্তির একত্রীকরণ প্রকৃতপক্ষে একে অপরের ভৌগোলিক ও কৌশলগত সীমাবদ্ধতাকে সম্মিলিত শক্তিতে রূপান্তর করেছে।



    চুক্তির মূল ধারা অনুযায়ী, যেকোনো এক সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

     

    তবে সৌদি রিয়াদ স্পষ্ট করেছে যে, ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা তাদের লক্ষ্য নয়; বরং নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

     

     

    একইভাবে, আঙ্কারা কেবল পশ্চিমাদের ওপর নির্ভর না করে নিজেদের স্বায়ত্তশাসিত পররাষ্ট্রনীতি সুসংহত করতে চায়, আর ইসলামাবাদ ভারতের সাথে শক্তি ভারসাম্য বজায় রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এই জোটকে বড় হাতিয়ার হিসেবে দেখছে।



    এই পদক্ষেপে খুব দ্রুতই একটি সমন্বিত সামরিক-শিল্প অবকাঠামো গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

     

    তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা এবং সৌদি আরবের বিপুল অর্থনৈতিক মূলধন একত্রিত হলে বিশ্ব অস্ত্র বাজার ও প্রতিরক্ষা খাতে নতুন মেরুকরণ ঘটবে।

     

    আনাতোলিয়া থেকে শুরু করে আরব উপদ্বীপ হয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বলয় সমুদ্রপথ পর্যবেক্ষণ, ড্রোন প্রতিরক্ষা এবং সাইবার নিরাপত্তায় অভূতপূর্ব ভূমিকা রাখবে।

     

    বহিরাগত ছায়াতলে না থেকে আঞ্চলিক নিরাপত্তা নিজেদের হাতে তুলে নেওয়ার এই স্বাধীন প্রয়াস বৈশ্বিক নিরাপত্তার সমীকরণে বড় ধরণের পরিবর্তন আনবে।

  • গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: জহির উদ্দিন স্বপন

    গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: জহির উদ্দিন স্বপন

    বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটি না থাকায় ২২ মাস ধরে অচল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের ধামরাইয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে :

    সেনাপ্রধান মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করায় মনোহরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল

    প্রচ্ছদ জাতীয় বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক
    বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    নিজস্ব প্রতিবেদক আপডেট সময় ০১:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫০৫ বার পড়া হয়েছে

     

    স্বাধীন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার আদায়ের প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

    রাজধানীর তথ্য ভবনের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

    বুধবার (১৯ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

     

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুল হক মজু।

    সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, মর্যাদা, কল্যাণ এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন বাংলাদেশে বর্তমানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বর্তমান সরকারের শাসনামলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

    স্বাধীন বাংলাদেশে এর আগে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি।

    তবে গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতা, মিথ্যা সংবাদ কিংবা ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
    তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির বিষয়ে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। পেশাদার সাংবাদিকদের স্বার্থেই এ ধরনের অপসংস্কৃতি রোধ করা প্রয়োজন।

    রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্ক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির মূল কাজ জনগণের সেবা করা। আর সাংবাদিকদের দায়িত্ব হলো রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা।

    তবে বিগত সময়ে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম-খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সহযোগী হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

    সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মসহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে। ভবিষ্যতেও এ আলোচনা অব্যাহত থাকবে।

    প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে ফাউন্ডেশনের মহতী উদ্যোগকে তিনি স্বাগত জানান। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

    বিশেষ অতিথি হাবীবুর রহমান হাবীব বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষের উচিত সাংবাদিকদের সম্মান করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা।

     

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে পেশাটিকে একটি শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া প্রয়োজন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

    ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৃত সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া। একই সঙ্গে অসহায় ও অসুস্থ সাংবাদিকদের মধ্যেও আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়

  • গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৪০

    গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৪০

    ব্রাহ্মণবাড়িয়া: জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    গত মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

    ঘটনার পর দায়িত্বরত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    ঘটনার সূত্রপাত পুলিশ, মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে

    জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানের উচ্চ শব্দের কারণে বিপরীত পাশে অবস্থিত ‘দারুল আরকাম মাদ্রাসা’র শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

    মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে গিয়ে শব্দের মাত্রা কমানোর অনুরোধ জানালে প্রথমে সাউন্ড কমানো হয়, তবে কিছুক্ষণ পর আবার বিকট শব্দে গান বাজতে থাকে।

    শিক্ষার্থীরা পুনরায় গিয়ে প্রতিবাদ জানালে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডা তৈরি হয়।

    ভাঙচুর ও সংঘর্ষ একপর্যায়ে খবর পেয়ে আরও অনেক শিক্ষার্থী পুলিশ লাইন্সে ঢুকে পড়ে এবং অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

    শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

    কওমি ছাত্র ঐক্য পরিষদের ৫ দফা দাবি ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গভীর রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদ জেলা শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

    • ভবিষ্যতে পুলিশ লাইন্সে উচ্চ শব্দে কোনো কনসার্ট বা অন্যের ব্যাঘাত ঘটে এমন অনুষ্ঠান আয়োজন না করা।

    • সিসিটিভি ফুটেজ দেখে শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বরখাস্ত ও শাস্তি প্রদান।

    • আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা।

  • বয়সভিত্তিক ক্রিকেটে গতি আনতে বিসিবির নতুন টুর্নামেন্ট, খেলা শুরু ২৮ আগস্ট

    বয়সভিত্তিক ক্রিকেটে গতি আনতে বিসিবির নতুন টুর্নামেন্ট, খেলা শুরু ২৮ আগস্ট

    বয়সভিত্তিক ক্রিকেটারদের মাঠের লড়াইয়ে আরও ব্যস্ত রাখতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে একটি বিশেষ ত্রিদেশীয় টুর্নামেন্টের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ প্রতিভাদের মূল ধারার ক্রিকেটে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এই ৫০ ওভারের টুর্নামেন্ট।

    এই প্রতিযোগিতায় দেশের তিনটি বয়সভিত্তিক দল—বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ প্রতিদ্বন্দিতা করবে। উদীয়মান ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়াতে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মির শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    সূচি অনুযায়ী, ২৮ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৯ দল। এরপর একদিনের বিরতিতে ৩০ আগস্ট অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ দল।

    টুর্নামেন্টের প্রথম পর্বে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। ফলে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং লিগ পর্বে সব মিলিয়ে কমপক্ষে চারটি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবে।

    লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় সেরা দুটি দল শিরোপা লড়াইয়ের যোগ্যতা অর্জন করবে। আগামী ৯ সেপ্টেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

    সূচি অনুযায়ী টুর্নামেন্টের সবকটি ম্যাচই শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

  • গোপালগঞ্জর মারজুক রাসেলের  অজানা তথ্য

    গোপালগঞ্জর মারজুক রাসেলের অজানা তথ্য

    গোপালগঞ্জে জন্ম নিলেও মারজুকের ছেলেবেলা কেটেছে দৌলতপুরে। বাবার পাটকলে চাকরির সুবাদে থাকা হতো তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারিত কোয়ার্টারে।

    শিক্ষা জীবনের শুরু সরকারি কৃষ্ণমোহন প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীকালে বাবার ইচ্ছায় ৬ষ্ঠ শ্রেণীতে মারজুক ভর্তি হন মাদ্রাসায়।

    প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই পাঠ্যপুস্তকে আঁকা হাশেম খানের ছবি তাকে নিয়ে যেত ভালো লাগার জগতে। তার মনের কোণে লুকিয়ে থাকা শিল্পী সত্তাকে জাগিয়ে টেনে নিত স্বপ্নলোকে।

    ছবিগুলোর দিকে তাকিয়ে মারজুকের ছোটবেলার মন অবাক হতো, এমন ছবি কেমন করে আঁকে? সে সময় নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীম উদ্দীনের লেখা তাঁকে নাড়া দিত।

    কবি শামসুর রাহমান, আল মাহমুদ, ফররুখ আহমেদ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো তাকে আকর্ষণ করত তীব্রভাবে।

    ওসব লেখকদের লেখক পরিচিতি পড়ে, তাদের গল্প, কবিতা, গদ্য পড়ে নিজের মধ্যে দারুণ এক আলোড়ন অনুভব করতেন মারজুক।

    প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই সমাজের সূক্ষ্মতম একটা ব্যাধি মারজুকের কোমল অনুভূতিতে আঘাত করে।

    সেটি হলো শ্রেণী বৈষম্য। ক্লাসে ভালো ছাত্র হওয়া সত্ত্বেও তৃতীয় শ্রেণীর কর্মচারীর সন্তান হওয়ার ফলে সে দেখেছে প্রথম শ্রেণীর কর্মচারীদের সন্তানদের সুবিধাপ্রাপ্তিকে।

    আর দেখেছে নিজেকে বঞ্চিত হওয়ার পাত্র হিসেবে। তবুও নজরুলের জীবন সংগ্রাম, রুটির দোকানে কাজ, লেটোর দলে গান এগুলো মারজুককে শক্তি জোগাত, প্রেরণা দিত।

    এরপর বাবা যখন মারজুককে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন তখন বন্ধুরা উপরের ক্লাসে উঠে গেল কিন্তু মারজুক পড়ে গেল আরো নিচে।

    এভাবে সে সবার কাছে, সবদিক দিয়ে নিচে পড়ে যাওয়া, পিছিয়ে পড়া ছেলে হয়ে গেল।

    এ সবকিছু তাকে হীনম্মন্যতায় ভোগাতে শুরু করে। মনের মধ্যে অনেক আবেগ আর কষ্ট নিয়ে মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় কবিতা দিয়ে মারজুক লেখা শুরু করেন।

    কবিতার ছন্দ সম্পর্কে ধারণা না থাকলেও শিল্পী মন তার ছন্দ বুঝতে পারত। খুলনার ‘জনবার্তা’ পত্রিকায় মারজুকের প্রথম কবিতা ছাপা হয়।

    এরই মধ্যে মারজুক এক মেয়ের প্রেমে পড়েন যার বাবা পাটকলের প্রথম শ্রেণীর কর্মচারী।

    কিন্তু মেয়েটি কোনো সাড়া না দেয়াতে মারজুক একাই পুড়তে থাকে না পাওয়ার বেদনাতে। অপূর্ণ, অতৃপ্ত ভালোবাসা তাকে আরো বেশি লক্ষ্যহীন করে তোলে।

    কিন্তু তার অন্তর পূর্ণ হতে থাকে আবেগে।
    মারজুক বলেন, এগুলো তার ভিত্তি।

    তার ছেলেবেলার এসব চাপ, হতাশা, আবেগ তার জীবন সম্পদ, এগুলোই তাকে তৈরি করেছে, সমৃদ্ধি দিয়েছে।

    তবে মারজুককে তার একমুখী ভালোবাসার মাসুল দিতে হয়েছিল সে সময়।

    তার বাবার চাকরি গিয়েছিল এ কারণে। কারণ সে তৃতীয় শ্রেণীর কর্মচারীর ছেলে আর যাকে সে ভালোবাসে সে প্রথম শ্রেণীর কর্মচারীর মেয়ে।

    এসব মারজুককে দারুণ ভোগান্তির দিকে ঠেলে দিয়েছিল। মানসিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মারজুক। আজো মাঝে মধ্যে ভোগেন সে অসুখে।

    যা হোক সে সময় মারজুক বেশি বেশি করে সময় দিতে শুরু করেন তার ভালোলাগা বিষয়গুলোতে।

    উদীচী, কলাকেন্দ্রে সদস্য না হয়েও জড়িয়ে যান তাদের নানা কর্মকাণ্ডের সঙ্গে। সবাই চলে গেলেও শেষ পর্যন্ত থাকতেন।

    সবচেয়ে বেশি যাতায়াত করতেন গ্রন্থাগারে। খুলনার বয়রার গণগ্রন্থাগার, উমেশ চন্দ্র গণগ্রন্থাগারে তার সবচেয়ে বেশি যাতায়াত ছিল। মিশতে শুরু করেন বন্ধুবান্ধব বাদ দিয়ে, সমাজ যাদেরকে রাস্তার মানুষ বলে তাদের সঙ্গে।

    যোগ দিতেন বাম রাজনৈতিক দলের সভা-সমিতিতে।
    মারজুকের বাবার অনেক পুরনো একটা ‘নেভিকো’ রেডিও ছিল।

    সেটাতে প্রায়ই গান শুনতেন তিনি। একদিন গান শুনতে শুনতে যখন ঘোষকের কণ্ঠে শুনলেন ‘গানটি লিখেছেন …’ তখন তিনি বাবাকে প্রশ্ন করেন, ‘বাবা গান কিভাবে লেখে?’ তার বাবা বলেছিলেন, ‘এ জন্য অনেক পড়ালেখা করতে হয়।

    ’ মারজুকের তরুণ মনে তখনই জেগে ওঠে গান লেখার আকাক্সক্ষা, তিনি বিস্মিত হতেনÑ ‘এত সুন্দর গান কেমন করে লেখে মানুষ!’
    ’৮৯ সালে এক বন্ধুর সঙ্গে প্রথম ঢাকায় আসেন তিনি।

    সেটা ছিল বেড়াতে আসা। এর মধ্যে পরিচিত হন কবি শামসুর রাহমান, রফিক আজাদ, লুৎফর রহমান রিটন, শিহাব শাহরিয়ার, ফারুক মামুনের সঙ্গে।

    তারা প্রায়ই টুঙ্গীপাড়া যেতেন বঙ্গবন্ধুর জন্মদিন বা মৃত্যুদিনের অনুষ্ঠানে। থাকতেন দু-তিন দিন।

    সে সময় তাদের সঙ্গে দেখা, তাদেরকে সময় দিতেন মারজুক খুলনা থেকে গিয়ে।

    ১৯৯৩ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকা আসেন মারজুক। আসেন কবি শামসুর রাহমানের বাড়িতে। ডোরবেল বাজাতে কবি নিজেই দরজা খোলেন।

    মারজুক তাকে বলেন, ‘আমি অনাহারী’।

    এই শব্দ দুটি কবির একটি বইয়ের শিরোনাম। টুঙ্গীপাড়ায় কেবল দু-একবার দেখা হওয়া তরুণটিকে কবি হয়ত ভালো করে চিনতেও পারেননি।

    কিন্তু তার মুখে নিজের বইয়ের নাম শুনে এবং তরুণের সত্যিকার অনাহারী চেহারা দেখে কবি শামসুর রাহমান মারজুককে ভেতরে নিয়ে যান। মারজুকের জন্য তিনি খাবার টেবিলে সাজান অনেক রকমের খাবার।

    মারজুক তার জন্য এত খাবার দেখে সম্মানিত হয়, শক্তি পায়।

    তার পর খাওয়া শেষে মুগ্ধতা নিয়ে কবিকে সালাম করে বের হয়ে আসেন বিশাল আকাশের নিচে।
    এরপর শুরু হয় তার জীবন সংগ্রাম। মারজুক বেঁচে থাকার জন্য সিনেমার টিকিট বিক্রি করেছেন, ফুটপাথে হকারগিরি করেছেন, বাসের টিকিট নেয়ার জন্য যাত্রীদের কাছে অনুরোধ করেছেন। তখন মারজুক থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে। এ সময়টিতে মারজুক আরো বেশি হতাশ হয়ে পড়েন তার শিল্প সত্তাটার কোন সম্ভাবনা না দেখতে পেয়ে।

    শৈল্পিক কাজের বিকাশ তো দূরের কথা বেঁচে থাকার কঠিন কঠোর সংগ্রামগুলো তার জীবনকে পর্যুদস্ত করে দিচ্ছিল। লেখালেখি বন্ধ ছিল।

    ভাবছিলেন লেখা আর হবে না তাকে দিয়ে। কাগজ-কলম-স্বরচিত কবিতা সব একপাশে সরিয়ে রেখেছিলেন।

    কিন্তু শিল্পী কি তার সত্তাকে ছেড়ে দিতে পারে, নাকি শিল্পই পারে তার ধারককে ত্যাগ করে যেতে? তাই তো এরই মাঝে একদিন ভোরে এক আইডিয়া নাড়া দেয় মারজুককে। তিনি সেই ভোরে উঠেই লেখা শুরু করেন।

    এটিই তার প্রথম লেখা যার শিরোনাম দিয়েছিলেন ‘তিন অক্ষর’। সেই হলো তার শুরু নতুন জীবনের।
    এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউজে কাজ জুটে গেল মারজুকের।

    তখন তিনি যাওয়া শুরু করেন আজিজ মার্কেটে। পরিচিত হতে থাকেন নবীন-তরুণ লেখদের সঙ্গে। সে সময় কবিতা, গল্প লেখার পাশাপাশি শুরু করেন গান লেখা।

    গানের সংখ্যা যখন অনেক হলো তখন সেগুলো নিয়ে সে সময়ের বিখ্যাত সুরকারদের সঙ্গে দেখা করেন মারজুক।

    কিন্তু তারা তাকে কোনো গাইড লাইন দেননি বা কোনো সুযোগ করে দেননি, মূল্যায়ন করেননি তার প্রতিভার।
    তবুও হতাশ হননি মারজুক। জীবন যুদ্ধ করে যাচ্ছেন তিনি, কিন্তু মানসিকতায় বিরাজ করছে স্বাধীনতা আর অন্তরে কাজ করছে শিল্প।

    মারজুক বলেন, প্রচুর হতাশার মধ্যেও সে সময় তার স্বপ্নকে ধারণ করে রাখতে শক্তি যুগিয়েছে ম্যাক্সিম গোর্কির তিনটা বই ‘পৃথিবীর পথে’, ‘পৃথিবীর পাঠশালা’ এবং ‘মা’।

    এ ছাড়া সঙ্গে রয়েছে ভূপেন হাজারিকার গান আর কাজী নজরুল ইসলামের ছেলেবেলা।

    এরই মাঝে ফারুক মামুনের সঙ্গে দেখা করেন মারজুক।

    তার সঙ্গে পূর্ব পরিচয় ছিল টুঙ্গীপাড়া থেকে। ফারুক মামুনের হাত ধরে সংবাদপত্রে কাজ শুরু করেন তিনি। তারপর ধীরে ধীরে শুরু হয় বিভিন্ন পত্র-পত্রিকায় ফ্রি-ল্যান্স লেখালেখি। এভাবে পরিচিত হন সঞ্জীব চৌধুরীর সঙ্গে।

    একদিন মারজুক তার বেশকিছু গান নিয়ে যান সঞ্জীব চৌধুরীর কাছে। সঞ্জীব তার গানগুলো দেখে পরামর্শ দেন জেমস-এর সঙ্গে দেখা করার জন্য।

    সঞ্জীব চৌধুরীর পরামর্শ মতো মারজুক একদিন জেমসের সঙ্গে দেখা করতে যান হাতিরপুলে তার স্টুডিও সাউন্ড গার্ডেনে।

    জেমস তার গানগুলো দেখেন অনেক সময় নিয়ে। তারপর জেমস তার নিজস্ব ভঙ্গিতে বলে ওঠেন, ‘হবে, তোর হবে। তোর মধ্যে আগুন আছে’।

    জেমস প্রথম দিনেই মারজুককে আট-নয় ঘণ্টা তার সঙ্গে রাখেন।

    ‘লেইস ফিতা লেইস’ এ্যালবামের কাজ চলছে তখন। জেমসের সঙ্গে দিন রাত কাজ করতে করতে তার কাজকে বুঝতে থাকেন মারজুক।

    ইতোমধ্যে বন্ধুরা বিভিন্ন পত্র-পত্রিকায় বিভাগীয় সম্পাদক কিংবা স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

    তাদের সহায়তায় মারজুকের কবিতা ছাপা হতে থাকে বিভিন্ন পত্র-পত্রিকায়। গান লিখতে থাকেন জেমসের জন্য।

    সে সময় তার কয়েকটি গান বেশ হিট করেÑ যার মধ্যে রয়েছে মীরা বাঈ, পত্র দিও, শরাবে শরাব, হা ডু ডু, আমি ভাসব যে জলে তোমায় ভাসাবো সেই জলে।

    ব্যাচেলরের গান আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, ঈশান কোণের বায়ু, পাগলা ঘোড়া। পান্থ কানাইয়ের গাওয়া বিখ্যাত হওয়া গান গোল্লা।

    এ সময় আসিফের জন্যও কিছু গান লেখেন মারজুক।

    যার মধ্যে উল্লেখযোগ্যভাবে হিট গানটির নাম তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও। এরপর ‘ফিসফাসফুস’ এ্যালবামে তার গান মিথ, জলকন্যা, নারী শিরোনামের গানগুলো বেশ হিট করে। সম্প্রতি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে তার দ্বন্দ্ব শিরোনামের ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
    মারজুক কেবল গান কবিতাই লেখেননি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলও লিখেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, তিব্বতের বিজ্ঞাপন ‘সুন্দরীতমা’, জুঁইয়ের বিজ্ঞাপন ‘সূর্য বলে আমার রোদে চুল শুকাতে আসো না’, মেরিল বিউটি সোপের ‘ভেজা হাওয়াই ভিজে যাওয়া’, প্রিমিয়ার সিমেন্টের ‘সামনে পিছনে যারা তাদেরও স্বপ্ন আছে’।
    এরপর মারজুকের ইচ্ছে হয় চলচ্চিত্র নির্মাণ শিখবেন। তিনি সে কথাটি বন্ধু মোস্তফা সরয়ার ফারুকীকে বলেন। ফারুকী তাকে সহকারী হিসেবে কাজ করার সুযোগ করে দেন। ফারুকীর ‘কানামাছি’র শুটিং চলছিল তখন। সেখানে সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয়েরও সুযোগ পান মারজুক। এরপর সাত পর্বের একটি ধারাবাহিক ‘স্বরবর্ণের চোখে’ নাটকে অভিনয় করেন মারজুক। এভাবে শুরু হলো তার পর্দার সামনে ও পিছনে কাজ করা। তারই ধারাবাহিকতায় ‘মেড ইন বাংলাদেশ’-এ সহকারী হিসেবে কাজ করলেন, ‘স্পার্টাকাস-’৭১’ এ কাজ করলেন।
    অসংখ্য পত্রিকায় অসংখ্য কবিতা ছাপার পাশাপাশি মারজুকের লেখা কবিতার বই আছে চার খানা। প্রথম প্রকাশিত হয় ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ’, এরপর আসে ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’, তৃতীয় বইটি হলো, ‘বাঈজি বাড়ি রোড’, চতুর্থ বইটি হলো ‘ছোট্ট কোথায় টেনিস বল’।

    ‘বাবা বাবা লাগে’ নামে একটি নাটকও লিখেছেন মারজুক। গান নিয়ে এখনো অনেক কাজ করার ইচ্ছে আছে মারজুকের। ছবিয়ালের সঙ্গে যুক্ত আছেন। ভবিষ্যতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছে আছে।
    অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিভা কখনো চাপা থাকতে পারে না, সুযোগ পেলে সে মাথা উঁচু করে দাঁড়াবেই।

    তারই বাস্তব উদাহরণ মারজুক রাসেল, এক সৃষ্টিশীল মানুষের নাম। বাংলাদেশের বিনোদন জগত তার দ্বারা আরো সমৃদ্ধ হোক, মসৃণ হোক মারজুকের পথচলা, যে পথে চলে সে সৃষ্টি করুক নতুন নতুন শিল্প এই আমাদের প্রত্যাশা।

  • স্বর্ণ ও রুপার দামে বড় লাফ, নতুন দর নির্ধারণ বাজুসের

    স্বর্ণ ও রুপার দামে বড় লাফ, নতুন দর নির্ধারণ বাজুসের

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে পুনরায় স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে

    স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য বৃদ্ধির কারণে বাজুসের কার্যনির্বাহী কমিটি বৈঠক শেষে এ নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই মূল্য আজ সকাল থেকেই সারা দেশে একযোগে কার্যকর হয়েছে।

    স্বর্ণ ও রুপার নতুন বাজারদর

    • ২২ ক্যারেট স্বর্ণ: ভরিতে ৩,৮৪৯ টাকা বেড়ে ভ্যাটসহ নতুন দাম দাঁড়িয়েছে ২,৪০,৬২৮ টাকা।

    • ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি বিক্রি হবে ২,২৯,৭৮১ টাকায়।

    • ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৭,৩৫৫ টাকা।

    • সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরির নতুন মূল্য ১,৬১,১৯৬ টাকা।

    স্বর্ণের পাশাপাশি বাজুস রুপার দামও বাড়িয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ৫,৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ২১ ক্যারেট ৫,০৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪,৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩,৩২৪ টাকায় বিক্রি হবে।

    বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামে কেনাবেচা চলবে। তবে গহনার ডিজাইন ও প্রস্তুতকরণ ভেদে নির্ধারিত মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

  • স্বামীকে শেষবিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত ডা. দীপু মনি

    স্বামীকে শেষবিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত ডা. দীপু মনি

    স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

    আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানীর কলাবাগানের বাসভবনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ। তিনি জানান, গতকাল বুধবার (১৯ আগস্ট) ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানান।

    আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার সময়সীমায় প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

    জেল সুপার আরও জানান, কারাবিধি অনুযায়ী কড়া পুলিশ পাহারা ও নিরাপত্তার মধ্য দিয়েই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে।

    উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

    তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।

  • রেলওয়ের জমি দখল ঘিরে তাণ্ডব, সোনাতলা স্টেশন ‘ক্লোজড ডাউন’

    রেলওয়ের জমি দখল ঘিরে তাণ্ডব, সোনাতলা স্টেশন ‘ক্লোজড ডাউন’

    বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনের ২০০ গজের মধ্যে রেলওয়ের জায়গায় অবৈধ অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে স্টেশন কার্যালয়ে নজিরবিহীন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনী উচ্ছেদ অভিযান চালানোর পর স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই তাণ্ডব চালায়।

    দখলদারদের হাত থেকে বাঁচাতে ও চরম নিরাপত্তাহীনতার কারণে সোনাতলা রেল স্টেশনের সব ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম ‘ক্লোজড ডাউন’ (স্থগিত) ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    ফলে স্টেশনটিতে টিকিট বিক্রি, ট্রেন ক্রসিং ও অফিশিয়াল সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

    রেলওয়ে সূত্রের খবর, সোনাতলা স্টেশন সংলগ্ন হরিজন পাড়া মন্দির ও রাস্তার পাশের ফাঁকা জমিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ইটের পাইলিং করে ঘর ও দোকান নির্মাণের কাজ শুরু করেন।

    অভিযোগ ওঠে, কোনো ধরনের প্রশাসনিক অনুমতি বা ছাড়পত্র ছাড়াই পাবলিক টয়লেট ও দোকান করার উদ্দেশ্যে তড়িঘড়ি করে অবকাঠামো দাঁড় করানো হচ্ছিল।

    বিষয়টি নজরে এলে লালমনিরহাট ও বগুড়া রেলওয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে দায়িত্বরত স্টেশন মাস্টার রবিউল ইসলামকে খতিয়ে দেখতে বলা হয়।

    ঘটনা সত্য প্রমাণ পেয়ে স্টেশন মাস্টার বিষয়টি লিখিত বার্তার মাধ্যমে বগুড়া জিআরপি ও আরএনবি-কে (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) অবহিত করেন।

    রেল কর্মকর্তাদের মেসেজের ভিত্তিতে বগুড়া থেকে জিআরপি ও আরএনবি দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে নির্মাণাধীন ৩টি খুঁটি ও পাইলিং গুঁড়িয়ে দেয়।

    তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থান ত্যাগ করতেই ক্ষুব্ধ দখলদাররা স্টেশনে ঢুকে তাণ্ডব শুরু করে।

    স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, অভিযান শেষ হওয়ার পরই স্বেচ্ছাসেবক দল নেতা ‘কৌটো বাবু’ এবং তার সহযোগী পারভেজ, শহিদুল, নয়নসহ ৩০-৪০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

    তারা স্টেশন মাস্টারের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং চরম গালাগাল করে কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়। ‘বার্তা কেন পাঠালি’—এই অভিযোগে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের বেদম মারধর করা হয়।

    এ সময় হামলায় দুই স্টেশন মাস্টার রবিউল ইসলাম ও আব্দুল মাজেদ, পয়েন্টসম্যান আব্দুর রহমান ও সাজ্জাদুর রহমান, বুকিং সহকারী মাসুম পারভেজ ও পোর্টার দুলাল হোসেন গুরুতর আহত হন।

    হামলাকারীরা স্টেশন মাস্টারের কক্ষের কম্পিউটার, টিকিট কাউন্টারের সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে বিপুল ক্ষয়ক্ষতি করে।

    চিত্রধারণের চেষ্টা করায় আইডব্লিউ অফিসের এক কর্মচারীর ফোন কেড়ে নিয়ে ছবি মুছে দেওয়া হয়।

    ঘটনার পর রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় সদর দপ্তরের নির্দেশে নিরাপত্তার অভাবে স্টেশনটি সাময়িকভাবে ক্লোজড ডাউন ঘোষণা করা হয়েছে।

    এ বিষয়ে স্থানীয় থানা ও বগুড়া জিআরপি থানায় নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    বগুড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন বলেন, “রেলওয়ের জমি দখলের খবর পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

    কিন্তু উচ্ছেদের পরই দুর্বৃত্তরা সংগঠিত হয়ে স্টেশনে ঢুকে আমাদের কর্মকর্তাদের ওপর নৃশংস হামলা চালায়।

    কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সোনাতলা স্টেশনের স্বাভাবিক অফিশিয়াল কার্যক্রম স্থগিত থাকবে।”

  • গোল্ডেন শু জিতে ব্যালন ডি’অরে চোখ হ্যারি কেইনের

    গোল্ডেন শু জিতে ব্যালন ডি’অরে চোখ হ্যারি কেইনের

    গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন বুনছেন হ্যারি কেইন।

    সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গোল্ডেন শু গ্রহণ করার পর নিজের সেই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।

    ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৭৩টি গোল করেন কেইন।

    বুন্দেসলিগায় ৩৬টি গোল করে নিজের ঝুড়িতে পুরেন ইউরোপিয়ান গোল্ডেন শু।

    তার নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ জার্মান লিগ ও ঘরোয়া কাপের শিরোপা ঘরে তোলে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছায়।

    অন্যদিকে, জাতীয় দল ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে কেইন গুরুত্বপূর্ণ ৬টি গোল অবদান রাখেন।

    ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কেইন বলেন, “অক্টোবর পর্যন্ত এই নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা থাকবে, তা জানি।

    তবে বিষয়টি আমার হাতে নেই। গত মৌসুমে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।

    ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেছি এবং যেসব দলে খেলেছি, তাদের জয়ে বড় ভূমিকা রাখতে পেরেছি।”

    যদিও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নেয় বায়ার্ন এবং বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাস্ত হয় ইংল্যান্ড।

    তবুও কেইনের এই ব্যক্তিগত সাফল্যকে ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে রাখছেন সাবেক ইংলিশ ফুটবলার ড্যানি মিলস।

    তার মতে, “ধারাবাহিকতার বিচারে এ বছর হ্যারি কেইন সবার চেয়ে এগিয়ে। তবে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এককভাবে কাউকে নিশ্চিত বিজয়ী বলা এবার বেশ কঠিন।

    অনেক বছর পর ব্যালন ডি’অরের এই লড়াই সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে।”

    তিনি আরও যোগ করেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে লিওনেল মেসি হয়তো কিছুটা এগিয়ে থাকতেন, তবে তারা রানার্স-আপ হওয়ায় মেসির জয়ের সম্ভাবনা কিছুটা কমেছে।

    উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মাধ্যমে প্রদান করা হবে ৭০তম ব্যালন ডি’অর পুরস্কার, যা প্যারিসের বাইরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

  • তালতলীতে বিএনপির, দুই পক্ষের মুখোমুখি অবস্থান অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৫

    তালতলীতে বিএনপির, দুই পক্ষের মুখোমুখি অবস্থান অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৫

    রগুনার তালতলীতে উপজেলা বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    বিশৃঙ্খলা ও সংঘাত এড়াতে পুলিশ ও যৌথ বাহিনীর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি এয়ারগানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

    উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে উপজেলা প্রশাসন দুই গ্রুপের সব ধরনের সভা-সমাবেশ স্থগিত ঘোষণা করেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত।

    এরই জেরে সাবেক সদস্যসচিব মোস্তাক গ্রুপ এবং জেলা বিএনপির আহ্বায়কের অনুসারী সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন গ্রুপ একই দিনে পৃথক বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

    দুপুরের দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অস্ত্র ও গুলিসহ পাঁচ বহিরাগত যুবককে আটক করে পুলিশ।

    আটকদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও সমাবেশে হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

    এর পরপরই বিকেল ৪টার দিকে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাহবুবুল আলম মামুনের এক আত্মীয়ের বাড়ি থেকে একটি এয়ারগান জব্দ করা হয়।

    ঘটনার বিষয়ে সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিযোগ করেন, তার সমাবেশে হামলা চালানোর উদ্দেশ্যেই বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের ভাড়া করে আনা হয়েছিল।

    অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন জানান, তিনি অস্ত্র উদ্ধারের বিষয়ে কিছুই জানেন না এবং প্রশাসনের নির্দেশে তারা কর্মসূচি স্থগিত করেছেন।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় শহরের সংবেদনশীল স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যৌথ বাহিনীর টহল জোরদার রয়েছে।

    আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।