Blog

  • আবাহনীতেই থাকছেন মোরছালিন: ঘরোয়া দলবদল ও স্কোয়াড পরিস্থিতি

    আবাহনীতেই থাকছেন মোরছালিন: ঘরোয়া দলবদল ও স্কোয়াড পরিস্থিতি

    বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরছালিন আগামী মৌসুমের জন্যও ঢাকা আবাহনী লিমিটেডে থেকে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।
    বসুন্ধরা কিংস ছেড়ে এসে গত মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পাওয়া এই তরুণ তারকা কোনো জটিল দর-কষাকষি ছাড়াই ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেছেন।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক মৌসুমের জন্য তাঁর চুক্তির আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
    আবাহনীর দল গঠন ও নতুন মৌসুমের প্রস্তুতিসংক্রান্ত প্রধান তথ্যসমূহ নিচে তুলে ধরা হলো:
    • স্কোয়াডের রূপরেখা: ধানমন্ডির ক্লাবটি অনূর্ধ্ব-২০ দলের ৫ জন খেলোয়াড়সহ মোট ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে। এর মধ্যে গত মৌসুমের ১৭ জন পুরোনো খেলোয়াড়কেই ধরে রাখা হয়েছে।
    • আর্থিক চাপ ও ফিফা জরিমানা: সাবেক বিদেশি খেলোয়াড়ের বকেয়া বেতনসংক্রান্ত মামলার জেরে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার ডলার পরিশোধ করতে হচ্ছে ক্লাবটিকে। এতে বড় বাজেটের তারকা বা নতুন বিদেশি ফুটবলার আনার ক্ষেত্রে আবাহনীকে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জে পড়তে হয়েছে।
    • খেলোয়াড় আনা-নেওয়া: গত মৌসুমের পুরোনো কম্বিনেশনের ওপর ভরসা রাখলেও দল ছেড়েছেন সুশান্ত ত্রিপুরা, আলমগীর মোল্লা, সুলেমান দিয়াবাতে ও এনামুল গাজী। অন্যদিকে, গোলরক্ষক মিতুল মারমার চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে এবং ফরোয়ার্ড ইব্রাহিমের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা চলছে।
    • বকেয়া মেটানো ও কোচিং স্টাফ: গত মৌসুমের পুরোনো খেলোয়াড়দের বকেয়া (প্রায় ১৮ লাখ টাকা) দ্রুতই মেটানোর প্রক্রিয়া চলছে। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন মারুফুল হক এবং নতুন ম্যানেজার হিসেবে যুক্ত হয়েছেন শহীদ হোসেন স্বপন।
  • রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন: কতটুকু সত্য, যা জানা গেল

    রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন: কতটুকু সত্য, যা জানা গেল

    ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে জোরালো গুঞ্জন থাকলেও এই বিষয়ে এখন পর্যন্ত রবার্তো কার্লোস কিংবা তাঁর কোনো প্রতিনিধির পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন পোস্ট ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাজিলের মুসলিম নেতা শেখ জিহাদ হামাদার মাধ্যমে রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়। পরবর্তীতে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিন বিষয়টি এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে গুঞ্জনটি নতুন করে ছড়িয়ে পড়ে।
    আলিসাহিনের দেওয়া তথ্য মতে, শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে কার্লোস তাঁর কাছে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং পরবর্তীতে শাহাদাহ পাঠ করেন। তবে এই খবরের সত্যতা নিয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
    উল্লেখ্য, এর আগে মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের সম্পর্কের গুঞ্জনও গণমাধ্যমে আসে। তাঁদের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের খবরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতুহল তৈরি হয়েছে।
  • গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গোপালগঞ্জে শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করেছে।

    গ্রেফতারকারী গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)…

    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ঐ এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিতে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে প্রথমে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। ইহার পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি করেন। ঐ লাগেজের ভেতর থেকে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করেন।

    ইহা ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করেন গোপালগঞ্জ ডিবি পুলিশ।

    পুলিশের দাবি, গ্রেফতারকারীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে।

    গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।

    তিনি আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টির বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগে মামলা রয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।

    এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে গোপালগঞ্জ ডিবি পুলি

  • সরকারি নির্দেশ উপেক্ষা: চৌদ্দগ্রামে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    সরকারি নির্দেশ উপেক্ষা: চৌদ্দগ্রামে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফকাত আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

    অভিযানকালে নির্দেশনা অমান্য করার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।

    স্থানীয় সূত্র জানায়, দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশ বাস্তবায়নে মঙ্গলবার দিনভর চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেনের পক্ষে মাইকিং করা হয়। পরবর্তীতে রাতে প্রশাসনিক কর্মকর্তারা সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধের জন্য অনুরোধ জানান।

    তবে অনুরোধ ও নির্দেশনা উপেক্ষা করে কিছু দোকান খোলা রাখায় রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ‘প্রথম দিন হিসেবে মঙ্গলবার ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক ও সচেতন করা হয়েছে।

    তবে বুধবার থেকে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে আইনি ব্যবস্থা আরও কঠোর করা হবে।’

    বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা অমান্য করায় কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

    মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফকাত আলী।

    অভিযানে সরকারি নিয়ম না মানায় ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।

    এর আগে মঙ্গলবার দিনের বেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেনের নির্দেশে এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল।

    ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ীদের সচেতন করতেই এ অভিযান চালানো হয়েছে।

    তবে বুধবার থেকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, থাকছে নানা কর্মসূচি

    স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, থাকছে নানা কর্মসূচি

    আজ ১৯ আগস্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮০ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবার লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

    দিবসটি উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

    আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল বন্যা, ঘূর্ণিঝড় ও করোনার মতো দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে। একইসাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও সংগঠনটি ফ্রন্টলাইন ফোর্স হিসেবে ভূমিকা রেখেছে।

    নেতারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

    দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ।

  • সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন

    সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন

    সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন

    আজ বুধবার সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে ভোর থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল ৭টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়ে পরে তা মাঝারি আকার ধারণ করে।

    বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী ও শিক্ষার্থীরা ছাতা নিয়ে বের হয়েছেন। মিরপুর, মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

  • ঘাটে বাঁধা স্পিডবোট, মাসে ৫০ হাজার টাকা “তেল খরচ” উত্তোলন

    ঘাটে বাঁধা স্পিডবোট, মাসে ৫০ হাজার টাকা “তেল খরচ” উত্তোলন

    ঘাটে বাঁধা স্পিডবোট, মাসে ৫০ হাজার টাকা “তেল খরচ” উত্তোলন
    বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট ও দুর্নীতির অভিযোগ।চিলমারী [কুড়িগ্রাম] ব্রহ্মপুত্র নদের তীরে অবহেলায় পড়ে আছে কোটি টাকার সরকারি স্পিডবোট। অথচ সেই বোট নদীতে না চালিয়েই প্রতি মাসে “তেল খরচ” বাবদ ৫০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএ চিলমারী শাখার *সহকারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায়ের* বিরুদ্ধে।

    সরেজমিনে দেখা যায়, ২০২৫ সালে সরকারি বরাদ্দ পাওয়া স্পিডবোটটি চিলমারী নৌ-ঘাটে দড়ি দিয়ে বাঁধা। বোটের গায়ে ময়লা-আবর্জনা ও কচুরিপানা জমে গেছে। দেখাশোনার কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, বোটটি মাঝে মাঝে ভাড়ায়ও চালানো হয়।

    ভুক্তভোগীরা জানান, সরকারি বরাদ্দকৃত এই স্পিডবোটটির কোনো চলাচল না থাকলেও প্রতি মাসে তেল খরচের নামে ৫০ হাজার টাকা বিল উত্তোলন করছেন ওই কর্মকর্তা। বোট দেখাশোনার জন্য তিনি তার ব্যক্তিগত পিউন নিয়োগ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে সহকারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায় রাগান্বিত হয়ে বলেন, “আমার চেয়ারম্যানকে গিয়ে বলেন।”

    বিশেষজ্ঞরা বলছেন, একজন সরকারি কর্মকর্তার নামে বরাদ্দকৃত সরকারি সম্পদ এভাবে অযত্ন-অবহেলায় ফেলে রাখা এবং তার বিপরীতে অর্থ উত্তোলন রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও দুর্নীতির শামিল।

    এ ঘটনায় এলাকাবাসী ও নৌ-শ্রমিকরা দ্রুত তদন্ত করে দোষী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্পিডবোটটি জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়েছেন।

    বিআইডব্লিউটিএর বক্তব্য:* এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বলেন, “অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

  • কম খরচে উন্নত চিকিৎসা সেবা পেতে মালয়েশিয়া যাওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

    কম খরচে উন্নত চিকিৎসা সেবা পেতে মালয়েশিয়া যাওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

    বাংলাদেশি রোগীদের তুলনামূলক কম খরচে এবং বিশ্বমানের চিকিৎসা সেবা পেতে মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    একই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল’ (MHTC)-এর বিশেষ উদ্যোগ ‘U-Turn’ ক্যাম্পেইন। গেল সোমবার (১৭ আগস্ট ২০২৬) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে MHTC-এর একটি প্রতিনিধি দল দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠকে মিলিত হয়।

    বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওথম্যান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। MHTC জানায়, উন্নত প্রযুক্তিসম্পন্ন হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক ও সাশ্রয়ী খরচের কারণে বিগত বছরের তুলনায় বাংলাদেশি রোগীদের মাধ্যমে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতের রাজস্ব ২২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    গেল ১৭ আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলটি বিভিন্ন স্থানীয় হাসপাতাল, রেফারেল এজেন্সি ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগ জোরদারে কাজ করবে। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুই দেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা প্রসারে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।

  • চাঁদপুরে ভুয়া ডাক্তার ও ভেজাল খাদ্য বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    চাঁদপুরে ভুয়া ডাক্তার ও ভেজাল খাদ্য বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ভেজাল শিশু খাদ্য, ক্ষতিকর রাসায়নিকযুক্ত খাবার এবং ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
    • মেয়াদহীন ও নিম্নমানের শিশু খাদ্য: উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির দায়ে একটি দোকানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
    • ভুয়া ডিগ্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: বিএমডিসি স্বীকৃত এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এক ফার্মেসিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
    • খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার: জিলাপি তৈরিতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (হাইড্রোজ) মিশিয়ে প্রক্রিয়াজাত করার অপরাধে এক মিষ্টান্ন ভাণ্ডারকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
    অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে।
    অভিযান চলাকালে বাজারে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সতর্ক করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
    আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধি দল অভিযানে সহযোগিতা প্রদান করে।
  • হরমুজ প্রণালির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিতে পারে যুক্তরাষ্ট্র

    হরমুজ প্রণালির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিতে পারে যুক্তরাষ্ট্র

    সংকটকবলিত হরমুজ প্রণালি নিয়ে নজিরবিহীন ভবিষ্যতের পূর্বাভাস দিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা ‘কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস’ (সিআরএস)।

    সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌ-পথের সার্বিক প্রশাসনিক দায়িত্ব সাময়িক বা স্থায়ীভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে ওয়াশিংটন।

    প্রতিবেদনে আরও বলা হয়, এর বিকল্প হিসেবে অঞ্চলটিকে দীর্ঘমেয়াদি বিশৃঙ্খলার মুখে ঠেলে দিয়ে ওয়াশিংটন নিজেদের সামরিক উপস্থিতি গুটিয়ে নেওয়ার পথও বেছে নিতে পারে।

    বর্তমানে এই দুটি চরমপন্থী বিকল্প ঘিরেই আবর্তিত হচ্ছে পারস্য উপসাগরের ভূ-রাজনৈতিক ভবিষ্যৎ।

    হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতিতে এই নাটকীয় পরিবর্তনের পেছনে কাজ করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাব। ইরানকে প্রণালি সচল রাখার আহ্বানের পাশাপাশি তিনি এই অঞ্চলের ওপর একক কর্তৃত্বের দাবি জানিয়েছেন।

    •  মার্কিন নৌবাহিনীর প্রহরায় বেসামরিক জাহাজ চলাচলের পাশাপাশি গোপন সামরিক ও বাণিজ্যিক তেলবাহী জাহাজ পারাপারের দাবি করেছে যুক্তরাষ্ট্র।
    • : প্রণালির সুরক্ষার অজুহাতে বাণিজ্যিক জাহাজের ওপর ২০% কর আরোপের প্রস্তাব এবং প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করার নজিরবিহীন হুমকি দিয়েছেন ট্রাম্প, যা আন্তর্জাতিক নীতি ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

    সিআরএস রিপোর্ট অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছালে অথবা সামরিক ও অর্থনৈতিকভাবে লড়াইয়ে অক্ষম হয়ে পড়লেই কেবল মার্কিন নেতৃত্বাধীন প্রশাসনিক কাঠামো গড়া সম্ভব। এ ক্ষেত্রে নিরাপত্তার ব্যয় মেটাতে ‘ট্রানজিট ফি’ আদায়ের পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

    তবে চীন, ভারত, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং উপসাগরীয় দেশগুলো এমন একক নিয়ন্ত্রণের চরম বিরোধী। ঐতিহ্যগতভাবে তারা বাধাহীন স্বাধীন নৌ-চলাচলের পক্ষপাতি, যা নতুন করে সামরিক জটিলতা এড়াতে সাহায্য করবে।

    একক কর্তৃত্বের বাইরে মালাক্কা প্রণালির আদলে একটি আন্তর্জাতিক বা যৌথ সহযোগিতামূলক ব্যবস্থার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলো যৌথভাবে একটি বহুপক্ষীয় তহবিল বা ব্যবস্থাপনা পরিষদ গঠন করতে পারে, যা কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন না করেই বাণিজ্য পথ সচল রাখবে।

    তবে যুক্তরাষ্ট্র যদি হঠাৎ সামরিক উপস্থিতি গুটিয়ে নেয়, তবে ইরান ও মার্কিন বাহিনীর পাল্টাপাল্টি হামলায় এই বাণিজ্য পথটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে।

    •  মাত্র ২২ নটিক্যাল মাইল চওড়া এই প্রণালি দিয়ে বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের প্রায় ২৫ শতাংশ পারাপার হয়।

    • : সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় চরম বিপর্যয় ডেকে আনবে, যা মূলত এশীয় ও ইউরোপীয় অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।