Blog

  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, প্রাণহানি ছাড়াল ৬ হাজার ৪৩৮

    ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, প্রাণহানি ছাড়াল ৬ হাজার ৪৩৮

    ভেনেজুয়েলার উপকূলে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ তথ্য নিশ্চিত করে।

    ভূমিকম্পের প্রায় দুই মাস অতিবাহিত হলেও নিখোঁজ প্রিয়জনদের খোঁজে এখনো ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন স্বজন ও উদ্ধারকর্মীরা। সংসদের স্পিকার হোর্হে রদ্রিগেজ নতুন মৃত্যুসংখ্যার তথ্য জানিয়েছেন; যা গত সপ্তাহে ছিল ৬ হাজার ৩০১ জন।

    গত ২৪ জুন ভেনেজুয়েলার উপকূলীয় এলাকায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প পরপর আঘাত হানে। শক্তিশালী এ দুর্যোগে অন্তত ১৯০টি বহুতল ভবন পুরোপুরি ধসে পড়ে।

    সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৬০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ২৪ হাজার বাসস্থান সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে এখনো হাজার হাজার মানুষ বিভিন্ন অস্থায়ী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন।

    সম্প্রতি রাজধানী কারাকাসে ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্তদের অস্থায়ী বেশ কিছু তাবু ও আশ্রয়কেন্দ্র নষ্ট হয়ে পেছনের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

    উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বছরের শেষ নাগাদ ৪ হাজার নতুন ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র ৩৩৫টি বাড়ি প্রস্তুত করে ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করা সম্ভব হয়েছে।

  • ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার: ১০০টি চলবে নারী যাত্রীদের জন্য

    ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার: ১০০টি চলবে নারী যাত্রীদের জন্য

    ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে সরকার ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) ক্রয়ের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

    মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, সংগৃহীত ২০০টি বাসের মধ্যে ১০০টি বাস বিশেষভাবে নারী যাত্রীদের জন্য বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা রয়েছে। নারী যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং মহিলা বাস সেবাকে আরও সম্প্রসারিত করতেই সরকারের এই উদ্যোগ।

    তিনি আরও জানান, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে এসব ইভি বাস বহরে যুক্ত করা হবে।

  • দুই দিনের সরকারি সফরে কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    দুই দিনের সরকারি সফরে কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে দুই দিনের সরকারি সফরে কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।

    সফরকালে তিনি কাতারের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং জ্বালানি সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

  • ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

    ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

    ২০২৭ সালের হজ মৌসুমের সময় বহু দিন বাকি থাকলেও, হজযাত্রীদের সর্বোচ্চ ও নিরাপদ সেবা নিশ্চিত করতে এখনই মাঠে নেমেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়

    বিশ্বের প্রায় ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক কার্যালয় ও মিশনের সঙ্গে পর্যায়ক্রমে সমন্বয় সভা পরিচালনা করছে দেশটি।

    এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো— বিভিন্ন দেশের নিজস্ব হজ পরিকল্পনা পর্যালোচনা করা, নতুন নিয়মকানুন ও নির্দেশনা অবহিত করা এবং বিভিন্ন হজ মিশনের প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়া।

    সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের আগমন থেকে শুরু করে নিজ দেশে ফেরা পর্যন্ত যেন প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়া যায়, সে লক্ষ্যে দেশটির রাষ্ট্রীয় সক্ষমতা ও সম্পদ কাজে লাগানো হচ্ছে।

  • পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগের সম্ভাবনা

    পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগের সম্ভাবনা

    সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন

    মঙ্গলবারই তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

    পদত্যাগের বিষয়টি সরাসরি অস্বীকার না করে তিনি জানিয়েছেন, যা-ই ঘটুক না কেন তা যথাসময়ে জানা যাবে।

    : ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন।

    পরবর্তীতে ওই বছর অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই অধ্যাপককে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি থমকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

     আমতলী এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ।

    চট্টগ্রামমুখী লেনে থাকা এসব গভীর গর্তের কারণে যানবাহন চলাচলের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়ে পুরোপুরি থমকে যাচ্ছে, যা পরবর্তীতে দীর্ঘ যানজটে রূপ নেয়।

     কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম জানান, মহাসড়কের আমতলী অংশে উভয়মুখী লেনেই খানাখন্দ ছিল। সম্প্রতি ঢাকামুখী অংশটি কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে বড় গর্ত থেকে যায়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানজট নিরসনে সকাল থেকেই পুলিশ কাজ করে যাচ্ছে।

     কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ঢাকামুখী লেনে সাময়িক সংস্কারকাজ শেষ হয়েছে এবং চট্টগ্রামমুখী লেনের মেরামত কাজ দ্রুত শুরু করা হচ্ছে।

  • মাত্র ১২ দিনে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা

    মাত্র ১২ দিনে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা

     

    বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বড় সাফল্য পেল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বিশেষ কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

     

    সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

     

    তিনি জানান, গত ১৩ আগস্ট একদিনেই হাইকোর্টের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চ ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে।

    এর ফলে বিশেষ কার্যক্রম শুর পর এখন পর্যন্ত ৫ হাজার ৭৩০টি ক্রিমিনাল মিস এবং বাকি রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে।

     

    কেন এই উদ্যোগ?
    প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে এই বিশেষ কার্যক্রম শুরু হয়। লক্ষ্য তিনটি
    প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্রিমিনাল মিস ও রিট …

  • রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ”; প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ”; প্রধানমন্ত্রী তারেক রহমান

    মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড।

    এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    রাজস্ব বিষয়ে জনগণের মধ্যে যে ভুল ধারণা আছে সেটি দূর করতে হবে। অপ্রয়োজনীয় খাতে সরকার ব্যয় কমাবে।

    কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর মতো প্রয়োজনীয় খাতে বরাদ্দ অব্যাহত থাকবে।
    “আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, পেছনে ফেরা নয়। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথ…

  • *রাজস্ব সম্মেলন-২০২৬ যোগ দিয়েছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান

    *রাজস্ব সম্মেলন-২০২৬ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

     

    সকাল ১১টার দিকে সম্মেলনস্থলে পৌঁছান তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

     

    অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআরের সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের

    প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
    সম্মেলনে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, কর ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার উপায় এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

  • ডিএমপির টানা অভিযানে একদিনেই ৪৮ জন গ্রেপ্তার

    ডিএমপির টানা অভিযানে একদিনেই ৪৮ জন গ্রেপ্তার

    ডিএমপির টানা অভিযানে একদিনেই ৪৮ জন গ্রেপ্তার হয়েছেন রাজধানীতে। সোমবার ডিএমপির তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে ৫৫টি মামলা হয়েছে।

    সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর এলাকা থেকে ১৫৩ জন। এরপর মতিঝিল ৬১ ও তেজগাঁও ৫৯ জন।

     

    অভিযানে বড় ধরনের মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ হাজার ২২২টি ইয়াবা, ১১ কেজি গাঁজা এবং ২টি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি।

     

    এছাড়া পুলিশ ১৯টি মোবাইল, ২৮টি সিম, ২টি ওয়াকিটকি ও নগদ টাকাও জব্দ করে। একটি মানব পাচারের শিকার ব্যক্তিকেও উদ্ধার করা হয়।ডিএমপি বলছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।