
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি থমকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আমতলী এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ।
চট্টগ্রামমুখী লেনে থাকা এসব গভীর গর্তের কারণে যানবাহন চলাচলের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়ে পুরোপুরি থমকে যাচ্ছে, যা পরবর্তীতে দীর্ঘ যানজটে রূপ নেয়।
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম জানান, মহাসড়কের আমতলী অংশে উভয়মুখী লেনেই খানাখন্দ ছিল। সম্প্রতি ঢাকামুখী অংশটি কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে বড় গর্ত থেকে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানজট নিরসনে সকাল থেকেই পুলিশ কাজ করে যাচ্ছে।
কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ঢাকামুখী লেনে সাময়িক সংস্কারকাজ শেষ হয়েছে এবং চট্টগ্রামমুখী লেনের মেরামত কাজ দ্রুত শুরু করা হচ্ছে।
অনলাইন ডেস্ক 

























